বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিএবি র এবার বয়স বিতর্কে মুখ খুললেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি । পাল্টা জবাব এল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকেও ।সাসপেন্ডেড দুই ক্রিকেটারকে সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার! সিএবি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রীতেশ ।বয়স বাড়ানের অভিযোগে নির্বাসিত হন রোহিত যাদব ও রবি কুমার নামক দুই ক্রিকেটার। সোমবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে প্রশ্ন তোলেন কাশিপুরের বিজেপি বিধায়ক।

দুই ক্রিকেটারের বিরুদ্ধেই বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা রবি কুমারের আধার কার্ডের নথিতে বয়সের বড়সড় গরমিল ধরা পড়ে। এই নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক।

 

 

রীতেশ তিওয়ারি বলেছেন, ' কেন ২ ক্রিকেটারকে পুরস্কার দেওয়া হলো ?সিএবি সচিব যখন বলছেন যে ৫০০ থেকে ৭০০টি ঘটনা আছে, তাহলে তারা এতদিন এই ঘটনার তদন্ত কেন করেননি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, কোন র‍্যাকেটের মধ্য দিয়ে এই ধরনের সার্টিফিকেট ইস্যু করা হতো?

 

সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএমই সভাপতি সৌরভ বলছেন, 'রীতেশবাবুকে আমি বহুদিন চিনি। সেই ২০১৭ সাল থেকে। উনি ক্রিকেট ভালবাসেন। ময়দানের ক্রিকেটের খবর রাখেন। এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল, সেটা গত বছরের। এ বছরের তো নয়। বিসিসিআই এবার আধার আপডেট সিস্টেম চালু করেছে প্রথমবার। গত মাসের ২৭ তারিখ বিসিসিআই একটা বয়স যাচাই করার সেমিনার করে। সব রাজ্য সংস্থার প্রতিনিধি যায়।

 

 

২৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। এবারে ভোটাভুটির সম্ভাবনাও রয়েছে। সৌরভ কী চাপে? মহারাজের উত্তর, ‘আমার ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না। সিএবির উপর আমার ভাবমূর্তি নির্ভর করে না।’