বুধবার ভারতীয় ফুটবল ভক্তদের নজর ছিল নয়াদিল্লিতে। ফেডারেশন(AIFF) এবং ক্লাব জোটের মধ্যে আলোচনা থেকে আইএসএল  (ISL) নিয়ে একাধিক সিদ্ধান্ত চূড়ান্ত হল। আইএসএল  (ISL) বিদেশি সংখ্যা থেকে ভারতীয়-বংশোদ্ভূত  ফুটবলারদের নিয়ে চূড়ান্ত ঘোষণা করে দিল ফেডারেশন।  ফেডারেশন ও ক্লাব জোটের মধ্যে চার বছরের চুক্তি হয়েছে। 
 
আসন্ন আইএসএলেও নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ৬ জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করতে পারবে ক্লাবগুলি। এর মধ্যে একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি মাঠে নামতে পারবে।আসন্ন আইএসএলে ওসিআই ফুটবলার নেওয়া বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে ওসিআই ফুটবলার নিলে তাদের বিদেশি কোটায় ধরা হবে। ওসিআই বা পিআইও (ভারতীয়-বংশোদ্ভূত) ফুটবলার সই করানোর বিষয়টি ঐচ্ছিক, তবে এই ফুটবলাররা এই মরসুমেও বিদেশী ফুটবলার হিসাবেই গণ্য হবেন।ভারতীয় ফুটবলে  ভালো  স্ট্রাইকারের অভাব দীর্ঘদিনের সমস্যা। এই বাস্তবতা স্বীকার করেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন  জানিয়েছে, ক্লাবগুলিকে বাধ্য করে ভারতীয় 'নম্বর ৯' খেলানো সম্ভব নয়। তবে দেশীয় স্ট্রাইকার তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ চালিয়ে যাবে ফেডারেশন।

বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব এম সত্যনারায়ণ স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্ডিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আসন্ন আইএসএলে উন্নীত হয়েছে ডায়মন্ড হারবার এফসি।


এদিকে, আসন্ন ডুরান্ড কাপের জন্য আগামী ৯ জুলাই বিকেল ৫.৩০ থেকে মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট দল। বাস্তব রায়ের অধীনেই হবে অনুশীলন।  তার আগে বিকেল ৪.৩০ থেকে হবে কলকাতা লিগ দলের অনুশীলন। দল ক্রমশ ঘুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গলও। ২০২৮ সাল পৰ্যন্ত ইস্টবেঙ্গলের জাৰ্সিতেই দেখা যাবে ডিফেন্ডার লালচুংনুঙ্গাকের। রশিদের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে লাল হলুদ।