আগামী ডিসেম্বর মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন। ফের একবার নিজের মসনদ ধরে রাখতে মরিয়া কল্যান চৌবে। নির্বাচনের আগে কল্যাণের ট্রাম কার্ড তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।  পানামা ব্রাজিল এবং উরুগুয়ে এই তিনটি দেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। কিন্তু এই ম্যাচগুলিতে আয়োজনের ক্ষেত্রে নিয়ম কতখানি মানা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকছে। পাশাপাশি এএফসি আসিয়ান কাপ না খেলে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে কতটা উন্নতি হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 এই মুহূর্তে ফেডারেশনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়।সূত্রের খবর, স্পনসর না পাওয়া গেলে ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে এই ম্যাচগুলি করা হতে পারে।   এখনও পর্যন্ত উরুগুয়ে ম্যাচের কোন স্পনসর পাওয়া যায়নি। তাই ম্যাচের টিকিট বিক্রি শুরু করা যাচ্ছে না। এআইএফএফ নিজের থেকে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে অগ্রিম টাকা পাঠিয়েছে। ইতিমধ্যেই ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব নিয়ে।

 জানা গিয়েছে কোনরকম টেন্ডার ছাড়াই উরুগুয়ে এবং ব্রাজিল ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব একটি বেসরকারি সংস্থা হাতে তুলে দেওয়া হয়েছে।  কিন্তু কোন রকম টেন্ডার ছাড়া কীভাবে এই কাজ করতে পারলেন সভাপতি এবং তাঁর কমিটি

 এই বিষয়ে ফেডারেশনের সচিব সত্যনারায়ণ বলেছেন, হাতে সময় নেই। কার্যকরী কমিটির সম্মতি নিয়েই আমরা সবকিছু করছি। নিয়মের বাইরে কোনও কাজ করা হচ্ছে না। জানা গেছে ব্রাজিল ম্যাচ আয়োজন করতে ৭০ কোটি টাকা খরচ হবে সরকার কোন টাকা দেবে না। পুরো টাকাটাই ফেডারেশনকে খরচ করতে হবে। কিন্তু এখনও কোন বড় স্পনসর আসেনি।

উরুগুয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য দল ঘোষণা করে দিয়েছে। উরুগুয়ের ঘোষিত দলে রয়েছেন এমন ২১ জন যাঁরা দু’মাস আগে বিশ্বকাপ খেলে এসেছেন। কোচ হিসাবে আসছেন দিয়েগো ফোরলান।উরুগুয়ে দলে সবচেয়ে বড় নাম ফেদেরিকো ভালভার্দে। তিনি এখন রিয়াল মাদ্রিদের অধিনায়ক  ।ভালভের্দে, নুনেজ ছাড়াও রদ্রিগো বেন্তাঙ্কুর, ম্য়াক্সিমিলিয়াবো আরাউহো, লুকাস তোরেইরা, জর্জিয়ান দি অ্যারাসকায়েতা'র মতো তারকারাও জায়গা পেয়েছেন স্কোয়াডে ৷

একদিকে ভারতীয় ফুটবল ক্রমশ তলানিতে যাচ্ছে। শুধুমাত্র চমক দিয়ে কতটা লাভ হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে। শুধু পুরুষ দলই নয় মেয়েদের ভারত রাশিয়া ম্যাচ হবে কলকাতাতে। তবে যুবভারতী নয় এই ম্যাচটি হতে পারে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।