কয়েকদিন আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যেই বিস্ফোরণ ঘটালেন অজিঙ্ক রাহানে। তাঁর নিশানায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের যে সম্মান কমেছে তা বুঝিয়ে দিলেন রাহানে।
গৌতম গম্ভীর ও অজিত আগরকর জুটি আসার পর থেকেই তরুণ ক্রিকেটারদের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। রোহিত , অশ্বিন, কোহলিরা একে একে টেস্ট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন রাহানেও।
পডকাস্টে রাহানে বলেন, “আমার এখনও মনে হয় টেস্ট দলে ৭ থেকে ৮ জন সিনিয়র ক্রিকেটার থাকা প্রয়োজন। তরুণ ক্রিকেটারদের সংখ্যা ২-৩ হলেই চলবে। কিন্তু গত কয়েক বছরে আমরা দেখছি এর বিপরীত চিত্র। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য। সিনিয়র আর কে আছে? কিন্তু টেস্টে সেটাই দরকার।”
এখানে থেমে না থেকে রাহানে বলেন, রাহানে বলেন, “দক্ষিণ আফ্রিকা,নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর দিকে তাকান। একদিন বা টেস্ট দলে ওদের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর নির্ভরতা বেশি। তার ফলও পায়। আমরা সেটা করিনি। বিশেষ করে গত দু-তিন বছরে। সিনিয়র ক্রিকেটারদের সম্মান করুন। ওরা সেই সম্মানের যোগ্য।”
















