কুয়েত প্রিমিয়ার লিগে (Kuwait Premier League) গত মরশুমের রানার্স আল আরাবি এসসি (Al-Arabi SC)। ইস্টবেঙ্গলকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই কলকাতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফায়ারে (AFC Champions League Two Qualifier) খেলতে এসেছে কুয়েতের ক্লাবটি। আন্তোনিও লোপেজ হাবাসের দল যেখানে এখনও সব বিদেশিদের হাতে পায়নি। সম্ভবত তিন বিদেশি নিয়েই বুধবার যুবভারতীতে এসিএল টু-র প্রাথমিক পর্বে খেলতে হবে মশালবাহিনীকে। সেখানে ছয় বিদেশি নিয়ে এসেছে আল আরাবি।
ইস্টবেঙ্গলকে হারাতে ‘হোমওয়ার্ক’ সেরে কলকাতায় আল আরাবি
Sponsored

কলকাতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শনিবার সকালেই শহরে চলে এসেছিল কুয়েতের দলটি। বিকেলে হোটেলেই জিম করেন ফুটবলাররা। তবে রবিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে পুরোদমে অনুশীলনে নেমে পড়েন জাইদরা।
ব্রাজিলিয়ান, নাইজিরিয়ান, ইথিওপিয়ান, প্যালেস্তিনীয় ফুটবলার রয়েছেন কুয়েতের ক্লাবটিতে। প্যালেস্তাইনের জাইদ কুনবার (Palestine's Zaid Qunbar) আবার মহম্মদ রশিদের পরিচিত। দু’জনের বন্ধুত্ব রয়েছে। ফলে যুবভারতীতে দুই বন্ধুর টক্কর অন্যতম আকর্ষণ হতে পারে।
আল আরাবির ফুটবলারদের উচ্চতা ও শারীরিক গঠন ইস্টবেঙ্গলের জন্য সমস্যার কারণ হতে পারে। কুয়েতে প্রিমিয়ার লিগ এখনও শুরু হয়নি। ২৫ অগাস্ট শুরু হচ্ছে। তবে এএফসি প্রতিযোগিতাকে গুরুত্ব দিতে আল আরাবি গত এক মাসের নিবিড় প্রস্তুতি সেরে কলকাতায় এসেছে।
প্রথমে লন্ডনে এবং পরে তুরস্কে ২০ দিনের প্রস্তুতি শিবিরে নিজেদের তৈরি করেছে কুয়েতের দলটি। বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও সেখানে খেলেছে তারা। তার মধ্যে মহম্মদ সালাহর পুরনো ক্লাব পিরামিড এফসির বিরুদ্ধে ম্যাচও রয়েছে। দলের মিডিয়া ম্যানেজার যুবভারতীতে দাঁড়িয়ে বললেন, ‘‘আমাদের কোচ এবং সাপোর্ট স্টাফেরা ইস্টবেঙ্গলের খেলার ভিডিও ক্লিপিংস দেখেছেন। তাদের নিয়ে আমরা সব কিছু জেনেই এসেছি।’’
রবিবার থেকে ইস্টবেঙ্গলও এএফসি (East Bengal AFC) ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। স্প্যানিশ সেন্টার ব্যাক নাচো মনসালভে ডুরান্ডে (Spanish centre-back Nacho Monsalve Durand) চোট পেয়েছিলেন। তবে চোট গুরুতর নয়। আল আরাবির বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












