আগামী মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) স্পনসর থাকবে না ইমামি তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। নতুন স্পনসর হিসাবে নাম উঠে এসেছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমূলের(Amul) নাম। ইতিমধ্যেই রাজ্যে বিজেপি সরকার আসার পর তারা বাংলার শিল্পক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা করেছে। এবার বাংলার ফুটবলেও তাদের বিনিয়োগ দেখা যেতে পারে।
এর আগে সুপার লিগ কেরলের টাইটেল স্পনসর হিসাবে যুক্ত হয়েছে আমূল। তবে কোনো ফুটবল দলে তাদের এটাই প্রথম বিনিয়োগ হবে। রাজ্যে পালাবদলের পর এই সংস্থাটি বড় কারখানা করছে, ফলে ফুটবলে বিনিয়োঘ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়ার সংস্থা জুপিটার ওয়াগন এবার দলের বড় অঙ্কের স্পনসরশিপ নিচ্ছে। পাশাপাশি শোনা যাচ্ছে ইমামি কো স্পনসর হিসাবে থেকে যেতে পারে। ফলে দল গঠনে কোনও সমস্যা হবে না লাল হলুদের।
প্রতিদিনই নতুন নতুন ফুটবলারদের দলে নেওয়ার ঘোষণা করছে লাল হলুদ। তিনবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন রাইট ব্যাক হার্দিক ভাট। মুম্বইয়ের ২৯ বছর বয়সী এই কাশ্মীরি ডিফেন্ডার গত মরসুমে মুম্বই সিটি এফসি থেকে শ্রীনিদি ডেকান এফসি-তে গিয়ে আইএফএলে দুর্দান্ত খেলেছিলেন। আহমেদাবাদ র্যাকেট অ্যাকাডেমি এফসি, এফসি বেঙ্গালুরু ইউনাইটেড, হাইড্রা স্পোর্টস কাশ্মীর, রাজস্থান ইউনাইটেড এফসি-র মতো ক্লাবেও খেলেছেন তিনি।
অবশেষে শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপে পরিবর্তন হয়েছে।গ্রুপ এ থেকে মেসারার্স যেতে চলেছে গ্রুপ বি -তে, গ্রুপ বি থেকে শ্রীভূমি আসতে চলেছে গ্রুপ এ –তে।১২ জুলাই থেকেই ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কলকাতা লিগ, ১৩ জুলাই মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ পাঠচক্র।কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ দেখানো হবে নাম্বার টেন স্পোর্টস অ্যাপে
















