বিশ্ব স্কোয়াশের ইতিহাস তৈরি করলেন ভারতের অষ্টাদশী অনাহত সিং(Anahat Singh )। কানাডার ওন্টারিয়োয় আয়োজিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ ব্যবধানে হারিয়ে খেতাব জিতলেন অনাহত। এখনও পর্যন্ত স্কোয়াশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের সেরা সাফল্য।
জোশনা চিনাপ্পার পর দ্বিতীয় ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে অনাহত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেন। কানাডার অন্টারিওতে আজ সেমিফাইনালে মিশরের বারব সামেহকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিলেন অনাহত। দিল্লির ১৮ বছরের অনাহত খেতাব জয়ের ম্যাচে প্রথম থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে।
মিশরের কঠিন প্রতিরক্ষকে কার্যত দাড়াতেই দিলেন না। প্রথম গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি,দ্বিতীয় এবং তৃতীয় গেমে দুই প্রতিপক্ষের মধ্যে কিছুটা লড়াই হলেও অনাহতের দাপটই ছিল বেশি।
।প্রথম গেমে ১১-৩ ব্যবধানে দাপুটে জয়। দ্বিতীয় গেমে বুদ্ধিদীপ্ত র্যালি খেলে ১১-৭ পয়েন্টে বাজিমাত। এরপর হাড্ডাহাড্ডি তৃতীয় গেমে স্নায়ুর চাপ ধরে রেখে ১১-৯ পয়েন্টে ম্যাচ ও টুর্নামেন্ট জিতে নেন দিল্লির ১৮ বছরের তরুণী।
২০০৫ সালে এই টুর্নামেন্টে রানার্স-আপ হন জশনা চিনাপ্পা। গত দু'দশক ধরে সেটাই ছিল ভারতের সেরা পারফরম্যান্স। ২১ বছরের খরা কাটিয়ে চলতি সপ্তাহেই ফাইনালে ওঠেন অনাহত।
















