ফিফা বিশ্বকাপের( FIFA World Cup) সেমিফাইনালে আর্জেন্টিনা(Argentina)। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়ে শেষ চারে মেসি ব্রিগেড। সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড।

সুইসদের বিরুদ্ধে মেসিদের লড়াই যে সহজ হবে না সেটা আগে থেকেই অনুমেয় ছিল। জয় পেলেও মেসিদের মাঠে থাকতে হল ১২০ মিনিট।সুইৎজারল্যান্ড অনেকটা সময় ১০ জনে ফেললেও তাদের হারাতে বেগ পেতে হল বিশ্ব চ্যাম্পিয়নদের। 

ম্যাচের ১০ মিনিটে করা অ্যালিস্টারের গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আর গোল করার মতো তেমন পরিস্থিতি তৈরি করতে পারলেন না মেসিরা। অন্যদিকে আগ্রাসী ফুটবল খেললেও সুযোগ নষ্ট করতে থাকতে  সুইসরা। আর্জেন্টিনার গোলরক্ষক ভালো কয়েকটি সেভ করলেন।

 

 ৬৭ মিনিটে অনবদ্য  ম্যাচে সমতা ফিরিয়ে নলেন সুইজারল্যান্ডের এনডয়ে, দলগত সংহতির ফলেই গোল পায় সুইসরা। ৭২ মিনিটে  দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখলেন সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো।  শেষের দিকে ১০ জনের লড়াই চালিয়ে গেল, ৯০ মিনিট শেষে খেলার ফল ১-১। এমনকি অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে গোল না। চাপ ক্রমশ বাড়তে থাকে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ের ২২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে স্বস্তি ফেরালেন আলভারেজ।খেলার প্রায় শেষে গোল করে জয় প্রায় নিশ্চিত করলেন মার্তিনেজ। 

২০২২ সালের পর ২০২৬, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিতে নীল সাদা। এই ম্যাচে গোল করতে পারলেন না মেসি। ফলে শীর্ষ গোলদাতার দৌড়ে এক নম্বরেই থাকলেন এমবাপে।