ক্ষমা চেয়েও রেহাই পাচ্ছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিদ্রোহের আগুন তাঁর বিরুদ্ধে জ্বলছে। তার মধ্যেই কোণঠাসা ফিফা প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো ফুটবল ফেডারেশন। পাশে পাচ্ছেন আফ্রিকার দেশগুলিকেও।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা বাতিল করলেও সমালোচনা থামেনি। উয়েফার অন্তর্গত ৫৫টি দেশ এখনও ফিফা ইভেন্ট বয়কটে অনড় রয়েছে। কারণ, তাদের একটি শর্ত এখনও মানেনি ফিফা। ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোকে সরানোর দাবি এখনও জোরাল। এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো এবং আফ্রিকার দেশগুলি। এই সমর্থনের মধ্যেও নরওয়ে ফুটবল সংস্থার প্রধান লিসা ক্লাভনেস ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।
যদিও ফিফার অন্দরেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ইনফান্তিনো। জানা গিয়েছে, বিশ্বকাপ-সহ ফিফার প্রথম সারির টুর্নামেন্টগুলির অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার কথা জানতেন না সংস্থার সর্বোচ্চ কমিটির সদস্যরাও। ফিফার অন্যতম দুই শীর্ষকর্তা নাকি প্রস্তাবে সই করতেই রাজি হননি। চাপের মুখে ফিফাকে বলতে হয়, বিশ্বকাপ বিক্রির কোনও পরিকল্পনা নেই। কিন্তু ইনফান্তিনোকে সরানোর উদ্যোগ জারি রয়েছে। ফিফা প্রধানের বিরুদ্ধে ‘ক্ষমতার চরম অপব্যবহারের’ অভিযোগ তুলেছেন খেলোয়াড়দের সংস্থা ফিফপ্রো-ও। এমন কঠিন পরিস্থিতিতেও আর্জেন্টিনা, মেক্সিকোর সঙ্গে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের (কাফ) অন্তর্গত ৫৪টি দেশকে পাশে পেয়ে কিছুটা স্বস্তি পেলেন ইনফান্তিনো।
কঠিন সময়ে ফিফা সভাপতি পাশে পেলেন আর্জেন্টিনা ও মেক্সিকোকে
Sponsored

Sponsored

Sponsored

More from খেলা
View All →
ICC ODI WC: বিরাট-রোহিত দলে থাকবেন? BCCI সভাপতি দিলেন বিশেষ শর্ত
22h ago

অভিষেককে হারালেন গিল, পাঁচবার পেলেন আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার
1d ago

ACL 2: হামলা-আতঙ্কের মধ্যেই মাঠে নামলেন রোনাল্ডোরা, সহজ জয় আল নাসেরের
1d ago

IND vs WI T20: ম্যাচে গুরুত্বপূর্ণ ভুল! দলকে জিতিয়েও কান ধরে ক্ষমা চাইলেন অর্শদীপ
1d ago

ISL: প্রথম ম্যাচেই ধাক্কা, নর্থইস্টের বিরুদ্ধে ছন্নছাড়া ফুটবল খেলে হার বাগানের
1d ago







