টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকেছে মেসির। মারাদোনার মতোই  পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে উঠে একবার চ্যাম্পিয়ন হলেও আরও একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল এমএলটেনকে। ম্যাচের আগে থেকেই মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জল্পনা জোড়াল হচ্ছিল। ম্যাচ শেষে মেসি(Messi) নীরব থাকলেন তবে দলের কোচ স্কালোনি(Lionel Scaloni ) বিদায়ের বার্তা দিলেন।

ফাইনাল ম্যাচের পরই আর্জেন্তিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, ‘তোমার চোখের জল আমাদেরও চোখের জল, অধিনায়ক। তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদুকরী ফুটবল এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে চিরকাল ভালোবাসব, লিও।’

ফাইনালে আবেগ ধরে রাখতে পারলেন না স্কালোনি। বিদায় নেওয়ার ইঙ্গিত দিলেন।আগামী ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্কালোনির চুক্তি শেষ হবে । নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও স্পেনের কাছে স্পেনের কাছে ফাইনালে হারের পর বিদায়ের সম্ভাবনা উড়িয়ে দিলেন না তিনি।

ফাইনালের পর ভেজা চোখে স্কালোনি বলেন, “ধন্যবাদ ফুটবলার, সমর্থক, দেশবাসীকে। আমরা সর্বস্ব দিয়েছি। জয়ের আগুন নিয়েই বিশ্বকাপে খেলতে এসেছিলাম। আজকের মতো যদি নিজেদের পুরোটা নিংড়ে দেওয়া যায় মাঠে, তাহলে তার চেয়ে গর্বের আর কিছু হয় না। হারলে আবার ঘুরে দাঁড়ানো শিখতে হয়। আর তো কোনও রাস্তা নেই।”

 

একইসঙ্গে মেসিদের কোচ আরও বলে গেলেন, ‘দায়িত্ব চালিয়ে যেতে হলে অনেক কিছু প্রয়োজন। সবকিছু নতুন করে শুরু করতে হবে, দলটিকেও নতুনভাবে করতে হবে। এমন একটি দল আবার তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। বিষয়টি আমাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে।’