স্ট্রেট সেটে বরাবরই ঝড় তুলতে পছন্দ করেন এরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। ইউএস ওপেনের (US Open 2026) ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে না তা জানাই ছিল।সেরিনা উইলিয়ামসের পর প্রথম মহিলা হিসাবে পর পর তিন বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছেন। ধরা দিলেন পুরোনো ছন্দে। মাত্র ৫৩ মিনিটে ৬-১, ৬-১ সেটে উড়িয়ে দিলেন রাশিয়ার পোলিনা লাচেঙ্কোকে। তাঁর নিখুঁত টেনিস এই প্রজন্মের সব প্লেয়ারদের কাছেই শিক্ষণীয়। ফের একবার যেন সেটাই প্রমাণ করলেন। 

চ্যাম্পিয়নসুলভ মনোভাব দিয়ে খেলতে নেমে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোনও ভুল শট খেলতে দেখা গেল না সাবালেঙ্কাকেবা(Aryna Sabalenka)। বোঝাই যাচ্ছিল তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং গভীর অনুশীলনের পর ম্যাচ খেলতে নেমেছেন।দুই সেটে আট বার লাচেঙ্কোর সার্ভিস ভাঙার সুযোগ পেয়ে ৬ বার হবার তার সদ্ব্যবহার করেছেন। এই মুহূর্তে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের জন্য তিনিই যে সবচেয়ে ফেভারিট সে কথা বলাই বাহুল্য। 

সাবালেঙ্কার ম্যাচের পরেই ছিল কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) খেলা।কব্জির চোট সারিয়ে চার মাস পর টেনিস কোর্টে নেমে পর্তুগালের কাছে প্রথম সেট হেরে যান। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে শেষ হাসি হাসার জন্য মুখিয়ে ছিলেন আলকারাজ।দ্বিতীয় সেট থেকে পুরনো ছন্দে দেখা যায় তারকা প্লেয়ারকে। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিটের লড়াই য়েজেমি ফারিয়াকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠলেন স্প্যানিশ তারকা।