ঘোষিত হল এশিয়ান গেমসে(Asian Games ) ক্রিকেট ম্যাচের সূচি। মহিলা এবং পুরুষ বিভাগে ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার সুযোগ রয়েছে।  আসন্ন এশিয়ান গেমসে ১৭-২২ সেপ্টেম্বরে মহিলাদের ক্রিকেট ম্যাচগুলি হবে। পুরুষদের বিভাগে ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।সব খেলাগুলি হবে আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে।

ছেলেদের এবং মেয়েদেরহ বিভাগে ফর্ম্যাট একটু ভিন্ন। পুরুষদের বিভাগে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই চারদল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। বাকি চারটি দল ঠিক হবে প্রাথমিক রাউন্ডের যোগ্যতা অর্জন পর্ব থেকে।যোগ্যতা অর্জন পর্বে তিনটি দেশের দু’টি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল কোয়ার্টারে উঠবে।  পুরুষদের বিভাগে একাধিক ভারত পাক ম্যাচ হওয়ার  সম্ভবনা আছে। 

 

মেয়েদের ক্রিকেটে আটটি দল সরাসরি এশিয়ান গেমসে সুযোগ পেয়েছে। মহিলাদের বিভাগে ম্যাচ হবে নকআউট ফরম্যাটে। অর্থাৎ সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে ভারত। হরমনপ্রীত কৌরদের প্রথম প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচে জয়ী দল খেলবে বাংলাদেশ-চিন ম্যাচের বিজয়ীর সঙ্গে।একমাত্র ফাইনালে উঠলেই ভারত-পাক মুখোমুখি হতে পারে। সেই ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর। এর আগের এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা দল সোনা জিতেছিল।