আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi')। ১৫ বছরের বৈভবের(Vaibhav Sooryavanshi') খেলার প্রশংসা করলে তাঁর বয়স নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্রেট লি(Brett Lee)। সমালোচকরা অনেকেই বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ করেছেন, এবার সেই তালিকায় যুক্ত হলেন অজি প্রাক্তনীও।
"ও কি সত্যিই ১৫ বছরের?" খেলার প্রশংসা করেও বৈভবের বয়স নিয়ে খোঁচা লি-র
১৫ বছরের বৈভবের(Vaibhav Sooryavanshi') খেলার প্রশংসা করলে তাঁর বয়স নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্রেট লি(Brett Lee)। সমালোচকরা অনেকেই বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ করেছেন, এবার সেই তালিকায় যুক্ত হলেন অজি প্রাক্তনীও।
Sponsored

ব্রেট লির মতে, বৈভবের বয়স ১৫, ১৬, ১৭ বা ১৮ যাই হোক না কেন, সেটা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। আসল বিষয় হলো, ও আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। ব্রেট লি-র কথায়, ‘ও অসাধারণ প্রতিভা। ভারতের বাইরে প্রায় সবাই আমাকে একটাই প্রশ্ন করে— ও কি সত্যিই ১৫ বছরের?
তবে ব্রেট লি- জানিয়েছেন বৈভবের বয়স নিয়ে ভেবে লাভ নেই। তরুণ বয়সে কী ভাবে এমন ব্যাটিং করে, সেটা নিয়ে আলোচনা করা উচিত। ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করে বলেন, “ও ইতিমধ্যেই আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছে। ম্যাচে ব্যাটিং করার সময় হুক-পুল করে সেটা অবিশ্বাস্য। ও একেবারে সঠিক ক্রিকেটীয় শট খেলছে। জানি না এত শক্তি কোথা থেকে পায়।যেভাবে গত বছর সানরাইজার্সের বিরুদ্ধে ৯৭ রান করল। অস্ট্রেলিয়ার বোলাররাও বল করছিলেন।”
এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তোলেন বিদেশি প্রাক্তন ক্রিকেটাররা। অবশ্য বৈভবের বয়স নিয়ে বিতর্ক প্রথম নয়। অতীতে ভারতেও ওই বিস্ময় প্রতিভার বয়স নিয়ে প্রশ্ন উঠেছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












