Site Logo

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

EBBS Desk·
ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia Championships Final) পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড় আয়ুষ শেট্টি (Ayush Shetty)। শনিবার নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করলেন তিনি।প্রথমে তিনি ১০ - ২১ ব্যবধানে হারেন। তবে পরের দুই খেলায় ২১ - ২৭ ব্যবধানে অবিশ্বাস্য জয়। দীনেশ খান্নার পর সিঙ্গলসে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন আয়ুষ।

Sponsored

Sranchi In Article

এশিয়ার মঞ্চে এবার ইতিহাস তৈরির হাতছানি ভারতের তরুণ ব্যাডমিন্টন প্লেয়ারের। ১৯৬৫ সালের পর এই প্রতিযোগিতায় ভারতের কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। আয়ুষ কি পারবেন? চড়ছে প্রত্যাশার পারদ।ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন চতুর্থ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেন অথবা দ্বিতীয় বাছাই চিনের শি ইউ কি-র মধ্যে কেউ একজন। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সেসব নিয়ে ভাবতে নারাজ। ফাইনালে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে তৈরি হচ্ছেন তিনি, লক্ষ্য একটাই ব্যাডমিন্টন কোর্টে দেশের নতুন অধ্যায় লেখা।

-

-

-

-

-

-

-

-

 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →