আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও টি২০ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ভারতের। টি২০ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কয়েক মাসের মধ্যেই হতশ্রী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। নতুন  অধিবনায়ক শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বের সূচনাটা একেবারেই ভালো হল না, এমনকি স্ক্যানারের নীচে কোচ গৌতম গম্ভীরের ভূমিকাও।বিসিসিআই(BCCI) সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের  পর্যালোচনা   হবে। বৈঠকেই( Review Meeting) গম্ভীর-শ্রেয়সদের জবাবদিহি করতে হবে হারের কারণ নিয়ে

 

এরই মধ্যে  একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতীয় দলের কোচিং স্টাফের এক সদস্য আগামী দিনে  আইপিএল দলে যোগ দেবেন, ফলে তিনি জাতীয় দল ছেড়ে দেবেন। তাঁর কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। গৌতম গম্ভীরের আরও এক সহকারীর ভবিষ্যৎ অনিশ্চিত, বিকল্প কাজের সন্ধান শুরু করে দিয়েছেন।  এই মুহূর্তে গৌতম গম্ভীরের সহকারী হিসাবে আছেন রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেল, সীতাংশু কোটাক এবং টি দিলীপ। এদের মধ্যে কে ছাড়বেন তা এখনও স্পষ্ট নয়।

এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে যে, আসন্ন জিম্বাবোয়ে সফর ও এশিয়ান গেমসে গম্ভীরের বদলে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচ হিসাবে পাঠানো হতে পারে।  দুই সফরে লক্ষ্ণণের সহকারী হিসাবে যেতে পারেন সাইরাজ বাহুতুলে।

অধিনায়ক হিসাবে শুরুতেই চাপে শ্রেয়স। সূর্যকুমার যাদবের উত্তরসূরি   হওয়ার পর এক ম্যাচেও জয় পায়নি। অন্যদিকে সূর্য  একটি সিরিজও হারেননি। দেশকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন।  শিক্ষার নেওয়ার  কথা বলছেন শ্রেয়স।