বিসিসিআইয়ের লক্ষ্মীলাভ। তিন সংস্থার সঙ্গে চুক্তি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সবথেকে উল্লেখযোগ্য নাম চ্যাটজিপিটি। বর্তমানে প্রযুক্তির যুগে চ্যাটজিপিটি অত্যন্ত জনপ্রিয়। এবার বিসিসিআইয়ের সঙ্গেও যুক্ত হল এই সংস্থা।
পানীয় ক্যাম্পা কোলা, এসবিআই লাইফ সঙ্গে চ্যাটজিপিটি এই তিন স্পনসরের থেকে ১৩০ কোটি টাকা ঢুকতে চলেছে বোর্ডের কোষাগারে। ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত ঘরের মাঠে প্রতিটি সিরিজের জন্য এই তিন সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে।বিসিসিআইয়ের স্পনসর হওয়ার দৌড়ে ছিল বিসলারি ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কিন্তু রিলায়েন্সের ঠান্ডা পানীয় সংস্থাই সব থেকে বেশি দর দেয়। আগামী ৩৫ ম্যাচের জন্য এই তিনটি সংস্থার কাছ থেকে মোট ১২৯ কোটি ৮৫ লক্ষ টাকা পাবে বিসিসিআই। ২০২৬ সালের অগস্ট মাসে টাইটেল স্পনসর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তার পর থেকে টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই।
১৩ অগস্ট পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা রাখা হয়েছিল। তবে প্রথম দফার বিডে কোনও সংস্থাই আগ্রহ দেখায়নি বলে জানা গিয়েছে রিপোর্টে। এর অন্যতম কারণ, BCCI টাইটেল স্পনসরসিপের ন্যূনতম মূল্য ১৫.৫ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। নতুন বেস প্রাইস রাখা হয় প্রতি ম্যাচে ৪.৮৫ কোটি টাকা।েতবে নতুন টাইটেল স্পনসরশিপের জন্য বিড করার ক্ষেত্রে বেশ কিছু ব্যবসায়িক ক্ষেত্রকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।। টায়ার, পেইন্ট এবং স্পোর্টস অ্যাপারেল সংস্থাগুলি অংশ নিতে পারবে না। বর্তমান স্পনসরদের (অ্যাপেলো, এশিয়ান পেন্টস, অ্যাডিডাস) স্বার্থ সুরক্ষিত রাখতেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
















