যাবতীয় জটিলতার অবসান। এশিয়ান গেমসের পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়।কিন্তু এই গেমসের জন্য ক্রিকেটের খুব বেশি পরিকাঠামো উন্নতি করতে রাজি নয় আয়োজকরা। এমনকি এশিয়ান গেমসের জন্য গেমস ভিলেজও  বানানো হয়নি। ফলে বিসিসিআই প্রাথমিকভাবে সন্তুষ্ট ছিল না। কিন্তু বোর্ডের পক্ষ থেকে পরিদর্শন করার পর সবুজ সংকেত  দিয়েছে। 

পুরুষ দলকে ক্রুশশিপে রাখা হবে। অন্যদিকে মহিলা দল থাকবে হোটেলে। সচিব দেবজিৎ সইকিয়া জানান, প্রয়োজনে ক্রিকেটারদের জন্য আলাদা ঘরের বন্দোবস্ত করে দেবেন। সেই নিয়েই যত বিরোধ। পালটা ভারতের অলিম্পিক সংস্থা (আইওএ) স্পষ্ট জানায়, বিসিসিআই চাইলে নিজস্ব ব্যবস্থা করতে পারে। টোকিয়ো বা ওসাকার মতো বড় শহরে রাখার পরিকল্পনা হয়েছিল বোর্ডের। কিন্ত  সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড।বোর্ড কর্তারা ক্রিকেটারেরা যে হোটেলে থাকবেন সেখানকার ছবি এবং ভিডিয়ো দেখেছেন কর্তারা। তাঁরা আশাবাদী যে ক্রিকেটারদের কোনও অসুবিধা হবে না।

বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, “আয়োজকরা আমাদের ক্রিকেটারদের থাকার জন্য যে জায়গা বরাদ্দ করেছে সেটাই মেনে নিচ্ছি।নিঃসন্দেহে বিলাসবহুল পরিষেবা পাওয়া যাবে না। তবে থাকার জায়গা ভালই। ক্রিকেটারেরা যাতে স্বস্তিতে থাকে সে রকম ঘর দেওয়া হচ্ছে কি না সেটা আমরা নজর রাখছি। ”

সব থেকে তাৎপর্যপূর্ণ হলো ক্রিকেটের ম্যাচের উপযুক্ত পরিকাঠামো নেই। যে মাঠগুলিতে খেলা হবে সেখানে সাজঘর নেই।  তাঁবু খাটিয়ে অস্থায়ীভাবে সাজঘর তৈরি করা হয়েছে। এমনকি মাঠ থেকে শৌচালায় ৫০০ মিটার দূরে। ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের শৌচালয়ের যাওয়ার প্রয়োজন হয়ে পড়লে তাতে অনেকটা সময় নষ্ট হবে।

এশিয়ান গেমসের সূচি ঘোষণা করা হয়েছে, সব ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ম্যাচগুলি হবে আইচি নাগোয়ায় অ্যাথলেটিকো পার্কে। মেয়েদের প্রতিযোগিতায হবে ১৭ থেকে ২২শে সেপ্টেম্বর। ছেলেদের ম্যাচগুলি হবে ২৪ শে সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর।চার বছর আগে এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জেতে ভারত।

 

এদিকে, এশিয়ান গেমসে শুরুর  আগে  তুমুল বৃষ্টি নাগোয়ায় শহরে। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সাময়িকভাবে আবাসন ছেড়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হল কয়েক শ অ্যাথলিটকে।