চোট বিতর্কে জেরবার ভারতীয় ক্রিকেট। চোট নিয়ে ভারতীয় দলের অন্দরে সমস্যা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু আগে কোচিং স্টাফে এক সদস্যকে ছাটাই করার কথা জানা যাচ্ছে।
ক্রিকেটারেরা বার বার চোট পাওয়ায় ভারতীয় দলের ফিজিয়ো কমলেশ জৈনের কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না বিসিসিআই। দলের কোচিং স্টাফেরাও গত ছ’-আট মাস ধরে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছিলেন। ক্ষোভ বাড়ছিল কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরেরও। এইব পরিস্থিতিতে তাঁকে দ্রুত ছাঁটাই করা পথে হাঁটছে বোর্ড।
ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, কমলেশের নোটিশ পিরিয়ড চলছে। এশিয়ান গেমসে ভারতীয় দলের সঙ্গে এবং আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে সে দায়িত্ব থাকবেয এশিয়ান গেমস পর্যন্ত স্ট্রেনথ এন্ড কন্ডিশনিং কোচের পদে কোন বদল করা হবে না।
সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। পরে আইপিএলেও খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের পেসার। এরপর থেকে টানা মাঠের বাইরে আছেন হর্ষিত। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে তাঁর নাম থাকলেও ফের বাদ যেতে হল হর্ষিতকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় শেষ মুহূর্তে দলের বাইরে যেতে হল দিল্লির এই তরুণ ফাস্ট বোলারকে।
হর্ষিত রানা ফিটনেস সমস্যার কারণে ছিটকে যেতেই তার বদলি হিসেবে তরুণ ডানহাতি পেসার যশ ঠাকুরকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আফগানিস্তান সিরিজের পাশাপাশি আসন্ন এশিয়ান গেমসের ১৫ সদস্যের মূল টি-টোয়েন্টি স্কোয়াডেও সুযোগ পেলেন তিনি।
এদিকে শ্রীলংকা থেকে দক্ষিণ আফ্রিকার ফিরে গিয়েছেন বোলিং কোচ মর্কেল। তাঁর ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতেই সমস্যায় পড়েছেন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে ভারতীয় দলের শিবির। প্রথম দিনের অনুশীলনের ১০ জন উপস্থিত ছিলেন।
















