বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলতে নামছ স্পেন-বেলজিয়াম(Spain-Belgium)।  বিশ্বকাপ বা ইউরোতে বরাবরই ডার্ক হর্স বেলজিয়াম। পর্তুগালকে বিদায় ঘটিয়ে দিয়ে সেমিফাইনালে উঠতে মরিয়া স্পেন। তিকিতাকার দেশ এবারেও বিশ্বকাপে হট ফেভারিট। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। 

কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে অনুশীলনের মাঠ নিয়ে ফিফার দ্বারস্থ হল বেলজিয়াম(Belgium) শিবির।  ফিফাকে অভিযোগ করে বেলজিয়াম বলেছে, “ভাল ভাবে অনুশীলন না করে স্পেনের বিরুদ্ধে ম্যাচ জেতা মুশকিল। এই মাঠে অনুশীলন করলে আমরা জিতব কী ভাবে? আমাদের অনুশীলনের মাঠ বদল করা হোক।অনুশীলনের মাঠ  দেখে আমরা হতাশ। অনুশীলনের মাঠের যে ন্যূনতম মান থাকা উচিত, তা এই মাঠে নেই। এখানে অনুশীলন করলে ফুটবলারেরা চোট পেতে পারে। ”

বড় ম্যাচের আগেই বেলজিয়ান শিবিরে দুঃসংবাদ। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন বেলজিয়ামের তারকা মিডফিল্ডার আমাদু ওনানাকে।  মেডিক্যাল পরীক্ষার পরে আমাদুর এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে।

belgium practice যদিও স্পেনকে হারিয়ে চমক দেখানোর ব‌্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বেলজিয়ামের গোলরক্ষক থিবৌ কুর্তোয়া। তাঁর কথায়,  “আমাদের দলে প্রত‌্যেকে আত্মবিশ্বাসী। স্পেন ধারেভারে অনেকটাই শক্তিশালী। তবে আমাদের দলেও এ রকম অনেক ফুটবলার রয়েছে, যারা যে কোনও মুহূর্তে ম‌্যাচের রং বদলে দিতে সক্ষম।”