শেষ মুহূর্তের গোলে বাজিমাত ব্রাজিলের(Brazil)। বিশ্বকাপের( FIFA World Cup) রাউন্ড অফ ৩২র ম্যাচে জাপানকে ২-১ গোলে হারাল ব্রাজিল(Brazil)। খাতায় কলমে জাপানের থেকে অনেক এগিয়ে ব্রাজিল। কিন্তু গত বছর শেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সেই আত্মবিশ্বাস নিয়েই রাউন্ড অফ ৩২ এর ম্যাচে নেমেছিল ব্লু সামুরাইরা। 

 

নেইমার এই ম্যাচের প্রথম একাদশে ছিলেন না । ফলে ভিনিসিয়াস রাফানিয়াদের উপর ছিল আক্রমণের ভার সেলেকাওদের। তবে শুরু থেকেই জাপান রক্ষনের নীতি নেয়নি। ব্রাজিল বক্সে উঠে আসছিল নাকামুরারা। ১৫ মিনিটে বক্সের সামনে ফ্রিকিক পেলেও তা কাজে লাগাতে পারেনি।  ২৭ মিনিটে রায়সের হেড বারের উপর দিয়ে গেল। 

 

ব্রাজিলের আক্রমন অনেকটা ভিনিসিয়াস নির্ভর ফলে তাঁকে মার্কিং করে প্রতি আক্রমন নির্ভর  ফুটবল খেলতে থাকে। ৩০ মিনিটে চমক দেয় জাপান।  মাঝমাঠ থেকে বল নিয়ে মাটি ঘেঁষা শটে ব্রাজিল রক্ষণকে দাঁড় করিয়ে গোল দিলেন সানো।  প্রথম আন্তর্জাতিক গোল করলেন সানো। 

গোল খাওয়ার পর ব্রাজিলের আক্রমনে সেই ধার দেখা গেল না। বার বার জাপান রক্ষনে আটকে গেলেন ভিনিসিয়াস, ক্যাসিমেরোরা।  প্রথম ৪৫ মিনিট শেষে এক গোলে এগিয়ে সাজঘরে ফেরে জাপান।

 

বিরতির পর আক্রমনের চাপ বাড়ায় ব্রাজিল, কিন্তু জাপানের রক্ষনে বার বার ধাক্কা খেতে থাকে ব্রাজিলের আক্রমণ, ৫৪ মিনিটে গোল লাইন সেভ করলেন জাপানের ডিফেন্ডাররা।  তার ঠিক ২ মিনিটের মধ্যেই গোলের লকগেট খুলল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্যাসিমেরো হেডে ১-১ করলেন।  এরপরই এগিয়ে যেতে পারত ব্রাজিল, কিন্তু ভিনির শট পোষ্টে লাগল।

জয়সূচক গোলের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হল ইনজুরি সময়ের শেষ মিনিট পর্যন্ত।  ম্যাচ অতিরিক্ত সময়েই যাচ্ছিল কিন্তু সেলেকাও সমর্থকরা হাফ ছাড়লেন গ্যবিয়ালের শেষ  মুহূর্তের গোলে। 

হারলেও জাপান কিন্তু বুঝিয়ে দিল আগামী দিনে তারা যেকোন বড় দলকে বেগ দিতে প্রস্তুত।