গোল করে নানা ভাবে সেলিব্রেশন করেন ফুটবলাররা। অনেক সময়ই সেলিব্রেশনের পর জানতে পারেন গোল বাতিল বা অফ সাইডের কথা। এমনকি গোল করে নিয়মভাঙা উল্লাস করে কার্ডও দেখেন ফুটবলাররা। কিন্তু গোল করে সেলিব্রেশন করতে গিয়ে সোজা স্টেডিয়ামের টানেলের মধ্যে ঢুকে গেলেন ফুটবলার!
গোলের সেলিব্রেশনে ফুটবলার ঢুকে গেলেন টানেলের গর্তে, চোটের সঙ্গে পেলেন মন খারাপ করা খবর
গোল করে নিয়মভাঙা উল্লাস করে কার্ডও দেখেন ফুটবলাররা। কিন্তু গোল করে সেলিব্রেশন করতে গিয়ে সোজা স্টেডিয়ামের টানেলের মধ্যে ঢুকে গেলেন ফুটবলার!
Sponsored

ব্রাজিলের লিগে কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল কোরিতিবা। এই ম্যাচে ২-১ গোলে জেতে কোরিতিবা। ম্যাচের মাঝে তাদের ডিফেন্ডার জাসি মারানহাও বক্সের মধ্যে থেকে নিখুঁত হেডে গোল করেন। কিন্তু গোল করার আনন্দে স্টেডিয়াম থেকে বেরিয়ে টানেলে ঢুকে গেলেন। এতে চোট পেলেন জাসি মারানহা, টানেল থেকে বেরিয়ে জানতে পারলেন ভিএআরে গোল বাতিল।
গোল করে গ্যালারির দিকে সমর্থকদের দিকে যাওয়ার জন্য মাঠের পাশের বিজ্ঞাপনী বোর্ড লাফ দিয়ে টপকাতে যান। ফুটবলারটি জানতেন না বোর্ডের পিছনে রয়েছে টানেলে ঢোকার গর্ত। বোর্ডের জন্য তা ঢাকা পড়ে গিয়েছিল।লাফ দিয়ে সোজা গর্তে ঢুকে যান, কিছুক্ষণের জন্য মাঠ থেকে উধাও হয়ে যান। কিছুক্ষণ পর খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে শুনলেন গোল বাতিল হয়েছে ভিএআরে।
এদিকে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছে রাশিয়াতে। রাশিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল লিগে স্পার্টাক কস্ত্রোমার হয়ে খেলতে নেমেছিলেন মহম্মদি। এসকেএ খাবারোভস্ক-র বিরুদ্ধে ম্যাচে ঘটালেন অদ্ভুত কাণ্ড। প্রতিপক্ষের বক্সের কাছে একটি থ্রো করার সময় মহম্মদি ডিগবাজি খেয়ে বল ছুড়ে দেন। খেলাধুলোর ভাষায় একে ‘সামারসল্ট’ বলা হয়।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












