মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ শরণ সিং(Brij Bhushan Sharan Singh)। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার ব্রিজভূষণকে মুক্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই মামলায় আরও এক অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সহ সচিব বিনোদ তোমরকেও সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত।
সাক্ষী-ভিনেশদের অভিযোগের প্রমাণ নেই, যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ
মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ শরণ সিং(Brij Bhushan Sharan Singh)। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার ব্রিজভূষণকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
Sponsored

২০২৩ সালে উত্তরপ্রদেশের বিজেপির বাহুবলী নেতা তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছিল। যন্তর-মন্তরে প্রায় একমাসব্যাপী বিক্ষোভ প্রতিবাদ করেন তারকা কুস্তিগীররা ৷
সংসদ ভবন অভিযানের সময় মহিলা কুস্তিগীর-সহ আন্দোলনকারীদের পুলিশি ধরপাকড়ের ঘটনা ঘটে ৷ যা প্রবল সমালোচিত হয় ৷ পরবর্তীতে প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং কুস্তি ফেডারেশন থেকে সরলেও তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীররা সরব ছিলেন৷
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে। তদন্ত শেষে প্রায় ১,৫০০ পাতার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি ও ৫০৬ (১) নম্বর ধারায় মামলা দায়ের হয়েছিল। তোমরের বিরুদ্ধে ১০৯ ধারায় মামলা হয়েছিল। আগেই দু জনেই জামিন পেয়েছিলেন। এবার মামলা থেকে মুক্তি পেলেন। সাক্ষী মালিক-ভিনেশ ফোগাটদের অভিযোগ ধোপে টিকল না।
এই মামলায় একাধিক সাক্ষ গ্রহণ করা হয়। গত ৩ জুলাই শুনানি শেষ হয়। সোমবার রায়দান পর্বে আদালতের পক্ষ থেকে জানানো হয়, মামলায় যে প্রমাণ ও সাক্ষ্য দেওয়া হয়েছে, তা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। তাই ব্রিজভূষণ ও বিনোদ তোমর, দু’জনকেই মামলা থেকে মুক্ত করা হচ্ছে।
রায় ঘোষণার পর ব্রিজভূষণ বলেন, “আদালত আমাকে মুক্তি দিয়েছে। আমি আগেই বলেছিলাম, দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব। আজ খালাস পেয়ে আমি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছি।”
যদিও এই রায়ের পরও হাল ছাড়ছেন না ভিনেশ ফোগাট। তিনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে লিখেছেন, , 'শাসক দলের একজন ক্ষমতাবান নেতার বিরুদ্ধে রাস্তায় নেমে এফআইআর দায়ের করতে আমাদের প্রচুর সাহস লেগেছিল!মহিলা কুস্তিগিররা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলছে। খুব দ্রুত সেই আপিল দায়ের হবে। আমরা আশা হারাইনি, কুস্তিগিররা তাঁদের লড়াই চালিয়ে যাবেন!'
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












