আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা ফ্রেন্ডলি উইন্ডোয় অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ ফুটবলারের দল ঘোষণা করলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দলে জায়গা পেয়েছেন এন্ড্রিক, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, মারকুইনহোসের মতো বিশ্ববন্দিত তারকারা।
শক্তিশালী দল নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে দু'টি ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলার পর ভারতে এসে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, ৩ অক্টোবর, ভারতের বিরুদ্ধে একমাত্র ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলবে সেলেসাওরা।
বুধবার রাতে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। রাফিনহা, মার্কুইনহোস, গ্যাব্রিয়েলের পাশাপাশি এই দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র! এছাড়াও রয়েছেন একাধিক তারকা ফুটবলার । পূর্ণশক্তি দল নিয়েই কলকাতায় খেলতে নামবে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলকাতায় সাম্বা ঝড় ওঠার অপেক্ষা। শুধু তাই নয় কলকাতায় অনুশীলনও করবে এই দল ইতিমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা যুবভারতী পরিদর্শন করে গিয়েছেন শুধু মাঠ নয় একইসঙ্গে হোটেল থেকে শুরু করে আরও একাধিক বিষয়ে তারা খতিয়ে দেখেছেন। ইতি মধ্যেই ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে । টিকিটের চাহিদা তুঙ্গে। টিকিটের চাহিদা তুঙ্গে
আগামী ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত ইতিমধ্যেই উরুগুয়ে ফুটবল ফেডারেশন দল ঘোষণা করে দিয়েছে।
ঘোষিত ব্রাজিল স্কোয়াডে রয়েছেন—
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার: আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মারকুইনহোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও,ভিনিসিয়াস জুনিয়র।
















