আসন্ন কয়েক মাসে ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের।  এশিয়ান গেমসের সঙ্গেই চলবে ওয়েস্ট ইন্জিজ সিরিজ। এরপরই ভারতীয় দল যাবে নিউজিল্যান্ড সফরে। ১৫  নভেম্বর পর্যন্ত টি২০ ও একদিনের সিরিজ চলবে। তার চার দিন পর শুরু হবে টেস্ট সিরিজ।  ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ  কয়েকটি একদিনের সিরিজের ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে বদল হতে পারে।

বর্তমানে  ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বড় ইস্য়ু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের এবং টেস্ট   উভয় সিরিজেই অধিনায়ক শুভমান গিল। তিনি বারবার বলেছেন, টেস্ট শুরুর আগে পর্যাপ্ত সময় দরকার। তাই কিউয়িদের বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে সম্ভবত খেলবেন না গিল।  টেস্টের প্রস্তুতির জন্য শুভমানকে আগেই একদিনের দল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। শেষ কয়েকটি ম্যাচে ভারতীয় দলকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার। 

শুধু গিল নয়, শেষ দুটি একদিনের ম্যাচে  কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ নাও খেলতে পারেন। কারণ, এঁরা একদিনের  ও টেস্ট, উভয় স্কোয়াডেই থাকতে পারেন। টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ না থাকা চিন্তা আরও বাড়িয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। 

ভারতীয় দল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবস্থান ভালো নয় ভারতের। কিউয়িদের বিরুদ্ধে ২ টেস্ট জিতলে ফাইনালের আশা বাড়বে ভারতের।  সূত্রের খবর অনুসারে, ভারতীয় দলের কোচিং দলেও বদল আসতে পারে। টেস্ট স্কোয়াডের প্রস্তুতির জন্য সাপোর্ট স্টাফদের দু’ভাগে ভাগ করা হতে পারে। একদিনের দলের সঙ্গে দু’জন কোচ থাকবেন। 

এদিকে সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, আসন্ন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজে ভারতীয় এ দলের কোচ হতে পারেন লক্ষ্মীপতি বালাজি।