আগামী কয়েকদিন পরই শুরু হচ্ছে এশিয়ান গেমস।  এবার পদক সংখ্যা বাড়ানোই লক্ষ্য ভারতের।  এবার অ্যাথলিটদের প্রস্তুতির জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। 

ক্রীড়া মন্ত্রক এবং ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য যে খরচের তথ্য দিয়েছে। জানানো হয়েছে,  গত তিন বছরের প্রস্তুতি পর্বে এশিয়ান গেমসকে সামনে রেখে খরচ হয়েছে প্রায় ৮০০.৭ কোটি টাকা। এর মধ্যে মন্ত্রকের বাৎসরিক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ক্যালেন্ডার-এর মাধ্যমে ব্যয় হয়েছে ৭০২.৮৬ কোটি টাকা। টিওপিএসের আওতায় খরচ হয়েছে আরও ৯৭.৮৪ কোটি। এই বিপুল অর্থের সবচেয়ে বড় অংশ গিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। 
শুধু এশিয়ান গেমসের জন্য এই টাকা বরাদ্দ করা হয়নি। কেন্দ্রী.য় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে।  ২০৩২ সালের অলিম্পিকেও পদকের লক্ষ্য বৃদ্ধি ও রয়েছে।। তারই অংশ হিসাবে এবারের ভারতীয় দলে জায়গা পেয়েছেন ৬৫ জন ‘খেলো ইন্ডিয়া’ অ্যাথলিট। ২০২২ সালে এশিয়ান গেমসে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ-সহ মোট ১০৬টি পদক জিতে ইতিহাস গড়েছিল ভারত। এবার সেই পদকের সংখ্যা বাড়ানোই লক্ষ্য ভারতের। 

এদিকে, এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের ক্রিকেটার বরুণ চক্রবর্তী। ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে ভারতীয় দলে ফিরেছিলেন বরুণ। সেই চোটের জন্য জুলাইয়ে জিম্বাবোয়ে সিরিজেও খেলতে পারেননি। এর আগে ২০২৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় বাঁ পায়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল বরুণের।