ভবানীপুর বিধানসভায় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বেোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  আলিপুর মাল্টিপারপাস স্কুলের মাঠে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থি্ত ছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী তাপস রায়, কৃষি প্রতি মন্ত্রী অশোক দিন্দা।রাষ্ট্রগীত গেয়ে শুরু হল অনুষ্ঠান।এরপর স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে একবারে অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। তিনি বেশ কিছুক্ষণ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভবানীপুরে শুরু হলো এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট যার নাম এবার খেলার মাঠে হবে দাদাগিরি। শুক্রবার দিন দিনভর ঠাসা কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। এর মধ্যে তিনি নিজের বিধানসভায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন। এই কেন্দ্রে জেতার পর থেকেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি অনুষ্ঠানেই থাকবেন। এমএলএ ফুটবল টুর্নামেন্টের উপস্থিত হয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি। এর আগেই সরকারের আমলেও প্রতিটি বিধানসভা এবং লোকসভা ও অনুসারে ফুটবল টুর্নামেন্ট হতো যেগুলি স্থানীয় এমএলএ এবং সাংসদ রায় তত্ত্বাবধান করতেন।

আগামী ১৬ অগাস্ট তৃণমূল সরকার খেলা হবে দিবস পালন করত। এবার সেটা বদল হতে চলেছে। এমনকি সরকারের রাখী বন্ধন উতসব এবার থেকে ক্রীড়া যুবকল্যাণ দফতরের পাশাপাশি তথ্য সংস্কৃতি দফতরও আয়োজন করবে।