ক্যালেন্ডারের পাতা বলছে বুধবার মোহনবাগান দিবস, সবুজ মেরুন জনতার আবেগের দিন। তবে চলতি বছরের  মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান হবে বৃহস্পতিবার নেজাতি ইন্ডোর স্টেডিয়ামে। তবে বুধবার হল প্রথম দফার অনুষ্ঠান। আপামোর  সবুজ মেরুন জনতাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। 

এদিন সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, 'গর্বের ২৯শে জুলাই। মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মোহনবাগান।' সঙ্গে সবুজ ও মেরুন 'হার্ট' ইমোজি। 

বুধবার দুপুরে  ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন  করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সঙ্গে ছিলেন সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোস।  বৃষ্টিভেজা দুপুরে  সদস্য সমর্থদক এবং ক্লাবের কর্তাদের উপস্থিতিতে  হল পতাকা উত্তোলন, এরপর অমর একাদশের মূর্তিতে মাল্যদান করেন ক্রীড়ামন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মোহনবাগান  শুধু বাংলা বা বাঙালির নয় সারা ভারতের গর্ব। এই দিনটা ইতিহাসের পাতায় স্মরণীয়। আমি সকল সদস্য সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছি।  সরকার ইস্টবেঙ্গল মোহনবাগান সব ক্লাবের  সঙ্গেই আছে।

 এই দিনে আইএফএ শিল্ড ফাইনাল ম্যাচে ইংরেজ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিপক্ষে খালি পায়ে খেলতে নেমেছিল একদল সবুজ-মেরুন জার্সিধারী। ২-১ গোলে ম্যাচ জিতেছিল। যা স্বাধীনতা সংগ্রামেরও গর্বোজ্জ্বল অধ্যায়।, বিগত কয়েক দশক ধরেই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মোহনবাগান দিবস রূপে পাতিল হয়। তবে চিরাচরিত রত্ন প্রদান বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান  হবে বৃহস্পতিবার। এবার মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত সচিব অঞ্জন মিত্র। থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে।

এই দিনেই আইএফএ-কে ফের আক্রমণ করলেন সভাপতি দেবাশিস দ্ত্ত। তিনি বলেন, আইএফএ-র সভাপতি যতদিন পদে থাকবেন ততদিন মোহনবাগান দল মহিলা দল নামাবে না। এই সভাপতি  আইএফএ অফিসে থাকেন কম, একটি বড় ক্লাবে থাকেন বেশি। তিনি  একটি ক্লাবের দল গঠন করেন। এরপর আমরা দল নামাব হারার জন্য। আগে আইএফএ-র খোল নোলচে বদল হোক তারপর মহিলা দল তৈরি করব ভালো করেই করব।