২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন, তারকা প্লেয়ারদের মধ্যে ৮ জন রয়েছেন বার্সেলোনা দলে। শুক্রবার ন্যু ক্যাম্পে মরসুমের প্রথম ম্যাচের পর বিশ্বজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল বার্সেলোনা কর্তাদের। কিন্তু অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জিতেও অনুষ্ঠান করা গেল না। কারণ কী? স্বাধীনতার দাবিতে বার্সেলোনার গ্যালারিতে ম্যাচ চলাকালীন রাজনৈতিক বিক্ষোভ। প্রদর্শিত হল বিতর্কিত পতাকাও!

ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারিতে স্বাধীনতাকামী কাতালানিয়ার পতাকা ‘দ্য এস্তেলাদা’ দেখামাত্রই বিতর্কের কথা মাথায় রেখে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ উত্তেজনা কিছুটা আঁচ করতে পেরেছিল। দীর্ঘ দিন ধরে স্বাধীনতার দাবিতে সরব স্পেনের এই অঞ্চলের বাসিন্দারা। ম্যাচ শুরুর আগে ন্যু ক্যাম্পের গ্যালারিতে সমর্থকদের তরফ ‘দ্য এস্তেলাদা’ পতাকা বিলি করা শুরু হয়। ম্যাচ চলাকালীন টা বারবার প্রদর্শিত হয় যা ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই পরিস্থিতির জটিলতা বুঝে বিশ্বকাপজয়ী স্পেনের আর্ট খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বাতিল করে বার্সেলোনা। বিতর্কিত পতাকা প্রদর্শনকারী সমর্থকদের চিহ্নিত করে শাস্তিমূলক পদক্ষেপের কথা ভাবছে পুলিশ।
















