কলকাতা ২৯°সে
ব্রেকিং
অসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টের
খেলা

ডাগআউটে মোবাইল হাতে ক্রিকেটার! শৃঙ্খলাভঙ্গে জরিমানা ১ লক্ষ

ডাগআউটে মোবাইল হাতে ক্রিকেটার! শৃঙ্খলাভঙ্গে জরিমানা ১ লক্ষ

মাঠে খেলা চলছে, আর সেই সময় ডাগআউটে (Dugout) মোবাইল হাতে ক্রিকেটার! তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (Tamil Nadu Premier League) একটি ম্যাচে এমনই ঘটনায় কড়া পদক্ষেপ করল ক্রিকেট প্রশাসন। ম্যাচের নির্দিষ্ট এলাকায় মোবাইল ব্যবহারের নিয়ম ভাঙার অভিযোগে তামিলনাড়ুর এক ক্রিকেটারকে (Cricketer) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।

Sponsored

Sranchi In Article

ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় (PMOA) মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। সেই নিয়ম অমান্য করে ফোন ব্যবহার করেছিলেন ২৬ বছরের এক বাঁহাতি ব্যাটার। অভিযোগ, খেলা চলার মধ্যেই তিনি প্রেমিকাকে মেসেজ করছিলেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ধরনের দুর্নীতির প্রমাণ বা অভিযোগ সামনে আসেনি। নিয়মভঙ্গের বিষয়টিকেই আপাতত শাস্তির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Tamil Nadu Cricket Association) এক কর্তার বক্তব্য, “ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্ত একজন বাঁহাতি ব্যাটার। গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতরান করেছিল। ম্যাচ চলাকালীন তাকে তার প্রেমিকাকে মেসেজ করতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্নীতির কোনও অভিযোগ নেই। কিন্তু ম্যাচ চলাকালীন পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। তাই ওই ক্রিকেটার নিশ্চিত ভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে।”

প্রাথমিক ভাবে আরও কঠোর শাস্তির কথা বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি কর্তৃপক্ষ। কারণ ঘটনাটিকে গুরুতর কোনও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়নি। তাই আর্থিক জরিমানার পাশাপাশি ওই ক্রিকেটারকে সতর্ক করা হয়েছে। তদন্তে নতুন কোনও তথ্য উঠে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →