বিশ্বকাপ চলাকালীন সঙ্গে থাকবে না পরিবার, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

বাইশ গজে কুরি কুড়ি বিশ্বযুদ্ধে এবার পরিবারকে সঙ্গে রাখতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। প্লেয়ারদের মাঠের বাইরের স্বাচ্ছন্দ্যে রাশ টানল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।দল পরিচালন সমিতি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাইলেও এবিষয়ে বোর্ডের সাফ কথা— নীতি যখন একবার তৈরি হয়েছে, তখন তা সবার জন্যই সমান। কিন্তু কেন এই কড়াকড়ি? শোনা যাচ্ছে এর নেপথ্যে রয়েছে প্লেয়ারদের পারফরম্যান্সের কাহিনী। যেভাবে বর্ডার–গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া জঘন্য ভাবে পরাজিত হয়েছে তখনই বোর্ডের কাছে অভিযোগ পৌঁছয় যে খেলোয়াড়রা পরিবার নিয়ে ব্যস্ত থাকায় দলীয় বৈঠক ও পরিকল্পনায় নিয়মিত হাজির থাকছেন না। একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দলের অন্দরে। কোভিড পরবর্তী সময়ে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে বিসিসিআই অনেকটাই উদার হয়েছিল। কিন্তু সেই স্বাধীনতাকেই নাকি 'বিচ্যূতি' হিসেবে দেখছে বোর্ড। তাই ২০২৫ সালের জানুয়ারিতে নতুন ঘোষণা, দীর্ঘ সফরেও পরিবার থাকার সময়সীমা বেঁধে দেওয়া হবে।
Sponsored

নতুন নিয়ম অনুযায়ী, সফর ৪৫ দিনের বেশি হলেও পরিবার সর্বোচ্চ ১৪ দিন সাথে থাকতে পারবে। তবে, চলতি টি-২০ বিশ্বকাপে সেই ১৪ দিনের ছাড়ও মিলছে না।পরিবার আলাদা হোটেলে থাকতে পারলেও ক্রিকেটারদের জন্য বরাদ্দ হোটেল বা ব্যবস্থায় থাকতে পারবে না। স্ত্রী বা বাগদত্তাদের জন্য থাকছে না কোনো বিশেষ ছাড়। বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা— সব মনযোগ থাকুক স্রেফ ২২ গজে, মাঠের বাইরে নয়। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। আগামী ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। এই গোটা সফরে দল যাতায়াত করছে প্রাইভেট চার্টারে। এমনকি ক্রিকেটারদের ব্যক্তিগত রাঁধুনিরা একই হোটেলে থাকার অনুমতি পাননি, পাশের হোটেলে থেকে তাঁরা খাবার তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
14h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
2d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
2d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
