খেলার মধ্যে মাঝেমধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারান ক্রীড়াবিদরা। কিন্তু এবার খেলা বিরতিতে প্রাণ গেল এক ক্ষুদে ক্রিকেটারের। ঘটনাটি ঘটেছে গুরু গ্রামে। সেখানে পিচ্ রোলিঙ্ করা হচ্ছিল। কিন্তু সেই সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রোলারের নিচে চাপা করে প্রাণ হারালে এক তরুণ ক্রিকেটার।
খেলার মাঝেই পিচ রোলারে পিষে গেল এক খুদে ক্রিকেটার। গুরুগ্রামের একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ৮ বছর বয়সি আকাশ কুমার বিহারের নালন্দার বাসিন্দা।
জানা গিয়েছে,
দিন কয়েক আগে আকাশ তার ভাই নীল এবং আরও কয়েকজন বন্ধুর সঙ্গে অ্যাকাডেমিতে খেলছিল। সেই সময় মাঠে রাখা একটি পিচ রোলার আচমকা আকাশের দিকে গড়িয়ে আসে। রোলারটি এত দ্রুত গড়িয়ে আসে যে আকাশ সেখান থেকে পালানোর সুযোগ পায়নি। রেলারের নিচেই পিষ্ট হয়ে যায় সে। তা দেখে ভয়ে চিৎকার শুরু করে বাকিরা।
ভয় পেয়ে বাকি শিশুরা সেখান থেকে চলে যায় এরপর আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠছে একটা ক্রিকেট একাডেমিতে কীভাবে এই ঘটনা ঘটলো?
















