১০ বছরের সম্পর্কের পর একান্তে বিয়ে সারলেন রোনাল্ডো(Cristiano Ronaldo) এবং জর্জিনা( Georgina Rodriguez)!। অবশেষে ৯ বছরের প্রেমপর্বের পর সংসারী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকা জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন পর্তুগিজ মহাতারকা।  মঙ্গলবার পর্তুগালের ক্যাসকাইসে অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন রোনাল্ডো- জর্জিনা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তান—ক্রিস্তিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এস্মেরাল্ডা। খুব ব্যক্তিগত বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  রোনাল্ডোর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিয়ের খবরে সিলমোহর দিলেন। হাতে হাত রাখা একটি ছবি, দু’জনের আঙুলে বিয়ের আংটি। সঙ্গে ছোট্ট ক্যাপশন—সি লাভ সাইন জি

জর্জিনা মাদ্রিদে গুচির এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা আলাপ।  সেখান থেকেই প্রেম, অবশেষে প্রেম পেল পরিণতি। রোনাল্ডোর প্রেমিকা তমকা মুছে স্ত্রী হলেন জর্জিনা। সাধারণ সেলস অ্যাসিস্ট্যান্ট  থেকে রোনাল্ডোর স্ত্রী। এক রূপকথার যাত্রাপথ জর্জিনার।  তাঁর বেলা কেটেছে স্পেনের জাকায়। জর্জিনার পরিবার বেশ সাদামাটা। মা স্পেনের নাগরিক হলেও বাবা আর্জেন্তাইন। বোন ইভানার সঙ্গে এক সাধারণ পরিবেশ বেড়ে ওঠা। ক্যাথলিক স্কুলে পড়াশোনা।

ছোট থেকেই একজন সফল ব্যালেরিনা হওয়ার স্বপ্ন দেখতেন জর্জিনা। মাদ্রিদে এসে কাজ শুরু করেন 'মাসিমো দত্তি'-র মতো রিটেইল স্টোরে। পরে যোগ দেন বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'গুচি'-তে। আর সেখানেই পালটে যায়  জীবনের গতিপথ।

প্রথমে সম্পর্কের কথা গোপনে রাখলেও ২০১৭ সালে তা প্রকাশ্যে আনেন। জীবনে জর্জিনা আসার আগেই রোনাল্ডোর তিন সন্তান ছিল। ২০১৭-এ জর্জিনার গর্ভে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আলানা মার্টিনার। ২০২২-এ বেলা নামে আরও এক কন্যা সন্তান আসে তাদের জীবনে। তবে দুর্ভাগ্যজনকভাবে যমজ ছেলে অ্যাঞ্জেলের মৃত্যু ঘটে।  ২০২৫ সালে অগাস্ট মাসে বাগদানের খবর দেন রোনাল্ডো। ১ বছর পর হল শুভ পরিণয়।