বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় পর্তুগালের।দুই দলেরই ১ টি করে গোল বাতিল হয় অফসাইডের কারণে। বিশ্ব। ১০৯ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, গোল, পাল্টা গোল, ভারের নির্মম রায় আর শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচ জিতে প্রি কোয়ার্টারে স্পেনের সামনে পর্তুগাল(Portugal)।

এই ম্যাচ হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ। ম্যাচ শেষে এক ফ্রেমে ধরা দিলেন রোনাল্ডোর(Cristiano Ronaldo  সঙ্গে। লুকার আলবিদার দিনেই নিজের অবসর নিয়ে অবস্থান স্পষ্ট করলেন রোনাল্ডো(Cristiano Ronaldo )। ম্যাচের শুরু থেকেই চর্চায় ছিলেন দুই তারকা। রোনাল্ডো ও মদ্রিচ। একজনের বয়স ৪১, অন্যজনের ৪০। কিন্তু পর্তুগালের বিরুদ্ধে শুরু থেকেই কড়া টক্কর দিয়ে গেল ক্রোয়েশিয়া।

 

বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখবেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর   বড় বোন কাতিয়া আভেইরোর সাম্প্রতিক এমন এক  বক্তব্যে তোলপাড় পড়ে যায়। কিন্তু নিজের বক্তব্যকে সরাসরি উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডোর বোন বলেন, “আমি যতদিন জানি খুব তাড়াতাড়ি রোনাল্ডো বিদায় জানাবে। ওঁর মতো দ্বিতীয় কাউকে সহজে পাবেন না। তাই ওকে উপভোগ করে নিন।” যদিও রোনাল্ডো বলেছেন, বললেন, “আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিই না। টুর্নামেন্ট চলাকালীন কোনও সিদ্ধান্ত নেব না।” ফলেই এখনই খেলা ছাড়ছেন না রোনাল্ডো।

এদিকে ক্রোয়েশিায়র বিরুদ্ধে গোল করে বিশ্বকাপের নক আউটে প্রথম গোল করলেন রোনাল্ডো।তাৎপর্যপূর্ণভাবে, এদিনই ছিল দিয়োগো জোটার মৃত্যুদিন।ঠিক এক বছর আগে আজকের দিনেই ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল জোতার দুর্ঘটনায় নিহত হওয়ার খবর।  ম্যাচ জিতে তাঁকে শ্রদ্ধা জানালেন পর্তুগাল ফুটবলাররা।