হাংঝৌতে হওয়া আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন ভারতের এষা সিং। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মানু ভাকের।
ফাইনালে হাড্ডাহাড্ডি ডবল শুট-অফে উত্তর কোরিয়ার হিয়ন গিয়ং পাককে হারান এষা। ভারতের শুটিং ইতিহাসে এষার এই পদক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এই বিশ্বকাপের মঞ্চে এটাই ভারতের প্রথম স্বর্ণপদক। এই মরশুমের শুরুতে মিউনিখে বিশ্বকাপে ৪৩টি লক্ষ্যভেদ করে সিনিয়র ও জুনিয়র বিশ্বরেকর্ড গড়েছিলেন এষা। এবার হায়দরাবাদের শ্যুটার সেই চাপ সামলে সোনা জিতলেন
এষা বলেছেন, 'আমার কাছে খুবই চাপের ম্যাচ ছিল কারণ এর আগেরটাতেও আমি পদক জিতেছিলাম। নিজের বিভাগে যত সফল হই, তত সেই বিভাগে ভাল করার চাপ বাড়তে থাকে। চাপ সামাল দিয়ে পদক জিততে পেরে খুশি আমি।'
অন্যদিকে, মনুর ঝুলিতে ব্রোঞ্জ পদক।সব মিলিয়ে শ্যুটিং বিশ্বকাপে এক ইভেন্টে জোড়া পদক এল ভারতের ঘরে। যোগ্যতাপর্বেই দাপট স্পষ্ট। ৫৮৬-২০এক্স স্কোর করে শীর্ষে ছিলেন মনু।
ব্রোঞ্জ পেয়েও হতাশ নন মানু। তাঁর কথায়,'এই পদক খুব গুরুত্বপূর্ণ। এটা আগামী দিনের জন্য একটা সুস্পষ্ট দিশা দেখায়। আমার কোন কৌশলটা কাজে লাগছে, সেটা বুঝতে সাহায্য করে।' সামনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস। এই একটা প্রতিযোগিতাম অভিজ্ঞতা আগামী দিনে বড় ইভেন্টগুলোর আগে আমাকে আরও সাহায্য করবে।'
















