ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোল হারিয়ে কলকাতা লিগে অভিযান শুরু ইস্টবেঙ্গলের। গোল করলেন জেসিন টিকে, জোসেফ জাস্টিন, মহম্মদ বিলাল।

ব্যারোটোর দলের বিরুদ্ধে শুরুতে গোল পাচ্ছিল না ইস্টবেঙ্গল।২৪ মিনিটে জেসিনের গোলে এগিয়ে যায় লাল হলুদ।  প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জোসেফ জাস্টিন। বেলাল আহমেদ ৮৬ মিনিটে  জয়সূচক গোল করেন।

ম্যাচের আগে ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হলো কলকাতা ফুটবল লিগের  উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ , ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন, দীপঙ্কর রায় ।

 

এর পাশাপাশি উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার, আই এফ এ সচিব অনির্বান দত্ত ।ইস্টবেঙ্গল ক্লাব  ক্রীড়ামন্ত্রীর হাতে তাঁর নামানকৃত ক্লাবের চিরাচরিত লাল হলুদ জার্সি তুলে দেয় ।এবছরের কলকাতা ফুটবল লিগ প্রখ্যাত খেলোয়াড় সাহু মেওয়ালালের নামে নামানকৃত হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহু মেওয়ালালের পুত্র ।সেখানে এই প্রখ্যাত খেলোয়াড়ের নামে একটি স্ট্যাম্প এর আনুষ্ঠানিক প্রকাশ করা হলো ।

 

সোমবার পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করবে মোহনবাগান। লিগের জন্য মোহনবাগানের চার অধিনায়ক কিয়ান নাসিরি, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট ও দীপ্পেন্দু বিশ্বাস। কলকাতা লিগের প্ৰথম ম্যাচে নামার আগে রবিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত মোহনবাগান হেডকোচ বাস্তব রায় এবং ফুটবলার সায়ন ব্যানার্জী

ডার্বির ভেন্যু হতে পারে বারাসত স্টেডিয়ামে ডার্বি আয়োজনের চেষ্টা করছি। গতবার কল্যাণীতে ডার্বি হয়েছিল। তবে বারাসত শহরের কাছাকাছি হওয়ায় দর্শকদের মাঠে পৌঁছনো সহজ হবে।