এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ তে চ্যালেঞ্জিং গ্রুপে ইস্টবেঙ্গল। জর্ডানের আল হুসেইন, ইরাকের আল সোরতা ও ওমানের আল সিবের সঙ্গে একই গ্রুপে ইস্টবেঙ্গল। ২০২৬-২৭ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ড্র সম্পন্ন হল মঙ্গলবার। যেখানে ভারতের প্রতিনিধি ইস্টবেঙ্গল, গ্রপ ডি-তে স্থান পেয়েছে। এই গ্রুপে ইস্টবেঙ্গলের তিন প্রতিদ্বন্দ্বী ক্লাব যথাক্রমে আল হুসেইন এসসি (জর্ডন), আল শর্তা এসসি (ইরাক) ও আল সীব ক্লাব (ওমান)।
এসিএল ২-তে কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল, ডুরান্ডের সূচি নিয়ে ক্ষোভ হাবাসের
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ তে চ্যালেঞ্জিং গ্রুপে ইস্টবেঙ্গল। জর্ডানের আল হুসেইন, ইরাকের আল সোরতা ও ওমানের আল সিবের সঙ্গে একই গ্রুপে ইস্টবেঙ্গল।
Sponsored

কয়েকদিন আগেই ঘরের মাঠে কুয়েতের ক্লাব দল আল আরবিকে হারিয়ে এসিএল-২ -র মূল পর্বে খেলা নিশ্চিত করে লাল হলুদ। ২০১৫ সালের মহাদেশীয় প্রতিযোগিতায় দ্বিতীয় টিয়ারে অংশ নিচ্ছে ইস্টবেঙ্গল। এসিএল নাম হওয়ার পর প্রথমবার এই প্রতিযোগিতায় নামছে লাল হলুদ।
লাল হলুদের গ্রুপে থাকা তিন দলই ভাল। গত মরসুমে জর্ডন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আল হুসেন। ইরাক স্টার্স লিগে রানার্স হয়েছিল আল শোরতা। আর আল সিব ওমানের লিগে চ্যাম্পিয়ন হয়েছিল।
আলাদা করে বলতে হবে আল-হুসেইনের কথা ৷ গত মরশুমে জর্ডানিয়ান প্রো-লিগ চ্যাম্পিয়ন দলে এমন চার ফুটবলার রয়েছেন, সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচে অংশ নিয়েছেন ৷ এরা হলেন গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা, ডিফেন্ডার ইহসান হাদাদ ও সালিম ওবেইদ এবং ফরোয়ার্ড মাহমুদ আল-মারদি ৷
এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। তবে পশ্চিমাঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচ ১৫-১৬ সেপ্টেম্বর থেকে ৮-৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। হোম ও অ্যাওয়ে, দু’পর্বে ম্যাচ চলবে। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ১৫ মে। ইস্টবেঙ্গলের কোনও ম্যাচই সহজ হবে না।
আপাতত ইস্টবেঙ্গলের ফোকাসে ডুরান্ড কাপের সেমিফাইনাল। বুধবার দিল্লি এফসির বিরুদ্ধে নামছে লাল হলুদ। ডুরান্ডের সেমিফাইনালে উঠে আরও কঠোর ভাষায় ডুরান্ড কমিটিকে তোপ দাগলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এএফসি ম্যাচে কঠিন লড়াই জিতে ওঠার মাত্র তিন দিনের ব্যবধানে ডুরান্ড কোয়ার্টার ফাইনালে খেলতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ম্যাচ খেলে রকভারির সময় পাওয়া যাচ্ছে না। চোট সমস্যা কাটানো কঠিন হচ্ছে। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলেছেন, ডুরান্ড কমিটি বোকার মতো সূচি তৈরি করেছে। পরিকল্পনাহীনভাবে সূচি তৈরি হলে ফুটবলারদের রক্ষা করা কঠিন হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













