আগামী শনিবার(১ আগস্ট) ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন লাল হলুদ ক্লাব. ।তবে এবার অনুষ্ঠানের স্থান বদল হচ্ছে। এতদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সন্ধ্যাকালীন অনুষ্ঠান হলেও এবার সেটি হবে নজরুল মঞ্চে। পুরস্কার প্রাপকদের তালিকায় একের পর এক চমক। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জীবন কৃতি সম্মান সহ ভারত গৌরব পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন ইস্টবেঙ্গল কর্তারা।
এই বছর ভারত গৌরব পাচ্ছেন দু জন। একজন বিখ্যাত অর্থনীতিবিদ তথা প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল । অন্যজন সংগীত শিল্পী প্রীতম চক্রবর্তী।উভয়েই সেদিন উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।।
খেলাধুলার জগতের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের সম্মানিত করে ইস্টবেঙ্গল ক্লাব। এবারও সেই ধারা অব্যাহত থাকছে। সুপার অচিভার পুরস্কার পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কৌশিক গাঙ্গুলি। ক্লাবের পক্ষ থেকে জীবন কৃতি সম্মান পাচ্ছেন বলাই মুখার্জী, তরুণ দে। সেরা সাংবাদিক পুরস্কার পাবেন বিক্রম গুপ্তা। সেরা চিত্র সাংবাদিক শঙ্কর দাস নাগ। বর্ষ সেরা ফুটবলার পাবেন আনোয়ার আলী, সাথী দেবনাথ। সেরা কোচের সম্মান পাচ্ছেন বিনো জর্জ। এমার্জিং প্লেয়ার পাবেন এডমুন্ড লালরিনডিকা। প্রাইড অফ বেঙ্গল পাচ্ছেন সুরঞ্জনা রাউল।। সেরা ক্রিকেটার পুরস্কার পাবেন রিতম পোরেল। সেরা রেফারি দুজন সম্মান পাচ্ছেন ভোলানাথ দত্ত ও পীযুষ রায়। সেরা সমর্থককে হিসাবে চার জন থাকছেন ।এর মধ্যে আছেন মনোময় ভট্টাচার্য, কল্পনা চক্রবর্তী, শ্যামল মজুমদার, মাস্টার ঋজু দাস। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কোচ হাবাস ও সব ফুটবলাররা।
ক্লাবে সচিব রূপক সাহা বলেন, ১ আগস্ট সকালে ক্লাবে যেমন অনুষ্ঠান হয় তেমনই হবে।বিকেলের অনুষ্ঠান হবে নজরুল মঞ্চ এ বিকেল ৫টা থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আমরা সকলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি।
















