ডুরান্ড কাপ জয়ের সেলিব্রেশন শুরু ইস্টবেঙ্গলের। ডুরান্ড জয়ের পর রাতেই টিম হোটেলে পৌঁছে কেক কেটে হয় একপ্রস্থ সেলিব্রেশনে। সোমবার সকালে লাল-হলুদ ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন পর্বে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া, দেবব্রত সরকার-সহ অন্যান্য ক্লাবকর্তাও। ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।
ইস্টবেঙ্গল ক্লাবকে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের শুভেচ্ছা জানান।৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির হাত থেকে প্রেসিডেন্টস কাপ পাবে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
কাপ জয়ের সেলিব্রেশন প্রসঙ্গে লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, আমাদের কাজ সমর্থকদের আনন্দ দেওয়া। সেইসঙ্গে দেশের সম্মানরক্ষা করতে আমরাই পারি। সেটাই আবার প্রমাণ করলাম। ট্রফি ক্লাবেই থাকবে।

ডার্বি শেষে বাইপাসের ধারায় কাদা পাড়ায় ফের আক্রান্ত হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কদাপাড়াকে কড়া শাস্তি দিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার পথে লাল হলুদ! এই বিষয়ে দেবব্রত সরকার বলেন, ‘এটা বহু দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর একটা স্থায়ী সমাপ্তি হওয়া খুব দরকার। সমর্থকরা ওই রাস্তা দিয়ে ফেরার সময় যে ভাষায় এবং যেভাবে তাদের ওপর আক্রমণ করা হয়, তার নিন্দার কোনও ভাষা নেই। বিষয়টি নিয়ে আমি আগেও প্রশাসন ও বিগত সরকারের ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছিলাম। তখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। এটার স্থায়ী সমাধান প্রয়োজন।

কলকাতা লিগে কালীঘাট এমএসকে ১ গোলে হারিয়ে আবার জয়ের স্মরণীতে ফিরল ইস্টবেঙ্গল। দুই ম্যাচ পর কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। মনোতোষ মাঝির একমাত্র গোলে কালীঘাট মিলন সংঘকে হারাল লাল-হলুদ ব্রিগেড।
















