কলকাতা লিগে(CFL) বেহালার এসএস(BSS) স্পোর্টিং-এর বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র ইস্টবেঙ্গলের(East bengal)। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের জেরে আপাতত স্থগিত হলেও ফের খেলা শুরু হয়। ৬ গোলের ম্যাচে দু দলের প্রাপ্তি ১ পয়েন্ট। 

 ম্যাচের শুরু থেকেই দু দলই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে। প্রথমে গোল করে এগিয়ে যায় বিএসএস। ইস্টবেঙ্গলের রক্ষণকে স্তম্ভিত করে গোল করেন শ্লোক তিওয়ারি।  ৩০ আকাশের বাড়ানো নিখুঁত ক্রস থেকে উড়ন্ত হেডারে বিজয় মুর্মুর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।  ৭ মিনিট পরই বেহালাকে এগিয়ে দেন সেই শ্লোক। ২-১ গোলে এগিয়ে থেকে ৪৫ মিনিট শেষে সাজঘরে ফেরে বেহালার দল।

প্রবল বৃষ্টির কারণে থমকে গিয়েছিল ম্যাচ! কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের মাঠের জল নিকাশি ব্যবস্থা ভালো হওয়ার কারণে বৃষ্টি কমতেই শুরু হয়ে যায় খেলা।

 ৪৭ মিনিটে সুখরাম সর্দারের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেহালা। ২ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি লাল হলুদ।৪৭ মিনিটে সুযোগসন্ধানী মহম্মদ বেলাল বাঁ পায়ের আলতো ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করে। ১ গোলে এগিয়ে থেকে রক্ষণে জোর দেয় বিএসএস। কিন্তু ডিফেন্স অটুট রাখতে পারেনি বিএসএস।  ৯১ মিনিটে মনতোষ মাজির গোলে সমতায় ফেরে লাল-হলুদ। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল থাকে ৩-৩। ইস্টবেঙ্গলের মনোতোষ মাঝি ম্যাচের সেরা নির্বাচিত হন