কলকাতা ২৭°সে
ব্রেকিং
হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?
খেলা

Durand Cup: বিষ্ণুর গোলে শেষ চারে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। যুবভারতীতে কোয়ার্টার ফাইনালে ম্যাচে ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারাল লাল হলুদ। ম্যাচের একমাত্র গোলটি করলেন পিভি বিষ্ণু।

Durand Cup: বিষ্ণুর গোলে শেষ চারে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। যুবভারতীতে কোয়ার্টার ফাইনালে ম্যাচে ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারাল লাল হলুদ। ম্যাচের একমাত্র গোলটি করলেন পিভি বিষ্ণু। ম্যাচের প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন বিষ্ণু। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের ব্যবধান বাড়াতে পারেনি হাবাস ব্রিগেড। 

Sponsored

Sranchi In Article

 

 

 

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামার আগে ক্লান্তি চিন্তায় রেখেছিল ইস্টবেঙ্গল কোচ, ফুটবলারদের। আল আরাবি-র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে কঠিন ম্যাচ জেতার জন্য প্রচুর ওয়ার্কলোড নিতে হয়েছে প্রতিটি ফুটবলারকে। তাই রবিবার যুবভারতীতে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এএফসি ম্যাচের প্রথম একাদশে সাতটি বদল করে দল নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাতে পি ভি বিষ্ণুর একমাত্র গোলে তিন পয়েন্ট এলেও অসংখ্য সুযোগ নষ্ট সেমিফাইনালের আগে চিন্তায় রাখবে লাল-হলুদের স্প্যানিশ কোচকে। একইসঙ্গে হাবাসের ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেগ দিলেন আর্মির ছেলেরা।

ভারতীয় সেনা দলটি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গোলের নিচে ফুরবা লাচেম্পা থেকে রক্ষণে লালচুংনুঙ্গা, নরেন্দ্র গাহলেট, রোহিত কুমার, আক্রমণভাগে ডেভিড, বিষ্ণুরা শুরু করেন এডমুন্ড, জেসিনের জায়গায়। আনোয়ার, জিকসন, বিপিনদের বিশ্রাম দিয়ে তিন বিদেশিকে নিয়ে শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। কিন্তু শুরু থেকেই দানি রামিরেজরা সুযোগ নষ্ট করেন। তারমধ্যেই প্রতিপক্ষের অভিষেক শঙ্করের জোরাল শট ঝাঁপিয়ে বিপন্মুক্ত করেন লাচেম্পা। 

এরপর ইস্টবেঙ্গলের দাপট জারি থাকলেও গোলের লকগেট খুলতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মশালবাহিনীকে। বাঁ-দিক থেকে ক্রিস ইকোনমিডিসের মাপা সেন্টারে অনবদ্য হেড করে বল জালে জড়ান বিষ্ণু। গোলের পর সেলিব্রেশন করতে গিয়ে পায়ে চোট পান ভারতীয় উইঙ্গার। প্রাথমিক শুশ্রূষার পর মাঠে ফেরেন তিনি।

বিরতির পর অবশ্য অস্বস্তি অনুভব করায় বিষ্ণুকে তুলে নেন ইস্টবেঙ্গল কোচ। 

৫৮ মিনিটে হাবাস জোড়া পরিবর্তন করেন। ডেভিডের জায়গায় নামেন জেসিন টিকে। ক্রিসকে তুলে নামান এডমুন্ডকে। জিকসন, সন্দীপ মাণ্ডিদের নামিয়েও দেখে নেন হাবাস। নেমেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জেসিন। কিন্তু রশিদের পাস থেকে গোল করতে পারেননি। ৭৯ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন সেই জেসিন। ৮৩ মিনিটে জেসিনের পাস থেকে আবার পরিবর্ত বিপিন সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ভারতীয় সেনা দলটি লড়াই ছাড়েনি। অনেকবার ইস্টবেঙ্গল গোলমুখে হানা দিয়েও গোল করতে ব্যর্থ তারা। শেষ পর্যন্ত সেই বিষ্ণুর একমাত্র গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। 

সেমিফাইনালে লাল-হলুদের সামনে আইএসএলের দল স্পোর্টিং ক্লাব দিল্লি। ডুরান্ডের প্রথম কোয়ার্টার ফাইনালে এদিন তারা এফসি রায়েংদাইকে ৫-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। আগামী বুধবার প্রথম সেমিফাইনাল এই দুই দলের মধ্যে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →