আইএসএল , ডুরান্ড কাপ জয়ের পর এবার ইস্টবেঙ্গল এর লক্ষ্য ACL2। আজ(বুধবার) সন্ধ্যায় এসিএল ২-তে গ্রুপ পর্বের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ জর্ডনের দল আল হুসেইন। একাধিক সমস্যাকে সঙ্গী করেই এই ম্যাচে খেলতে নামছে হাবাস ব্রিগেড। জর্ডন জুড়ে আতঙ্কের পরিবেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যুদ্ধ লেগেই আছে। ইরানের মিসাইল পড়ছে জর্ডনে! আশঙ্কা আতঙ্কের মধ্যেই লড়াকু মানসিকতা নিয়ে নামছেন রশিদ-গিলরা। এই ম্যাচে অভিষেক হতে চলেছে লাল-হলুদের ক্রোট ডিফেন্ডার দিয়েগো জিভুলিচের। দলের সঙ্গে গেছেন অধিনায়ক রশিদ, মিডফিল্ডার দানি রামিরেজ, ও নবাগত ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জিবুলিচ। রশিদ পিঠের ব্যথার জন্য আম্মান যাওয়ার আগে সেভাবে অনুশীলন করতে পারেননি। এখনও যে পুরো ফিট সেকথা বলা যাবে না। রামিরেজ এখনও তাঁর চেনা ফর্মে ফেরেননি।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লাল হলুদের হেডস্যার হাবাস বলেন, “এসিএল টু-তে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এসেছে আমাদের কাছে। আমার খেলোয়াড়দের মধ্যে সেই মানসিকতা গড়ে তুলতে চাই। গত দুই মাসে আমরা যে জয়ের ধারা তৈরি করেছি, সেটাকেই বজায় রাখতে চাই। আল হুসেনের বিরুদ্ধে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাই।”
ইস্টবেঙ্গল অধিনায়ক রশিদ জানিয়েছেন, ‘ আল হুসেইনি গত তিন মরশুম ধরে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলছে। তাই ওরা অনেকবেশি অভিজ্ঞ এই ধরনের মঞ্চে। ওদের সঙ্গে লড়াইটা কঠিন, কিন্তু মানসিকভাবে ওদের সঙ্গে সমানে সমানে লড়তে তৈরি আমরাও। লাল হলুদ জার্সির সম্মান ও সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে।’
তবে প্রতিপক্ষ আল হুসেইনও খুব একটা স্বস্তিতে নেই। জানা গিয়েছে, কিছুদিন আগে পদত্যাগ করেছেন তাদের কোচ আহমাদ হায়েল।
















