ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্সের বিরুদ্ধে ৮-০ গোলে জিতল ইস্টবেঙ্গল এফসি। হ্যাটট্রিক পিভি বিষ্ণুর, জোড়া গোল জেসিন টিকের। বাকি গোলগুলি করেছেন জিকসন সিং ও বিপিন সিং এবং একটি আত্মঘাতী গোল।কলকাতা লিগে হ্যাটট্রিকের পর এবার ডুরান্ড কাপেও হ্যাটট্রিক করলেন পিভি বিষ্ণু। সিআইএসএফ প্রোটেক্টর্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন বিষ্ণু।
ডার্বিতে হারের পর চাপে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যা্চে দলে বদল করেন হাবাস। দুর্বল সিআইএসএফ-র বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে দেয় ইস্টবেঙ্গল। তবে গোল এল ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু।৪২ মিনিটে বাঁ-দিক থেকে বিষ্ণুর নিচু ক্রস। সিআইএসএফ অধিনায়ক খালিদের গায়ে লেগে বলের দিক বদলে যায়। তার পর রাজকে ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। প্রথমার্ধের সংযুক্ত সময়েই তৃতীয় গোল জিকসনের।
তিন গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্বক হয় হাবাসের দল। বিরতির পরই বাঁদিক থেকে সন্দীপ মান্ডির ক্রস। আর সেই বলকে দুর্দান্ত বাইসাইকেল কিকে জালে জড়িয়ে দেন বিষ্ণু। এরপর শুরু গোলের বন্যা।শেষ পর্যন্ত ৮ গোলে জিতে গ্রুপে মোহনবাগানের সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে শীর্ষে উঠে এল লাল হলুদ।
ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে সিআইএসএফ প্রোটেক্টর্সের বেঞ্চে একা হেড কোচ ও পরিবর্ত ফুটবলার ছাড়া আর কোনও সাপোর্ট স্টাফ নেই। ফলে তাদের খেলোয়াড়রা আঘাত পেলে তাদের চিকিৎসার জন্য এগিয়ে এল ইস্টবেঙ্গলের মেডিক্যাল টিম।
এদিকে, আইএসএল থেকে দল প্রত্যাহার জামশেদপুর এফ সি-র। সরকারিভাবে জানিয়ে দিল তারা।
















