কলকাতা লিগের(CFL) দ্বিতীয় ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল(East Bengal)।  বিষ্ণুর হ্যাটট্রিকে সহজ জয় পেল লাল হলুদ। ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপালিটি স্পোর্টস একাডেমিকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোল করলেন বিষ্ণু (৩), জেসিন(১), বিজয় মুর্মু(১)।  বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে কার্যত উড়িয়ে দিলেন কোচ বিনো জর্জের ছেলেরা। 

 ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১০ মিনিটে পিভি বিষ্ণুর গোলে লাল হলুদকে এগিয়ে দেন, তবে গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। চার মিনিট পরেই সুমিত মজুমদারের গোলে সমতায় ফেরান বিধাননগরের দলকে।২৬ মিনিটে দুর্দান্ত ফ্রিকিক থেকে চোখধাঁধানো গোল করেন বিষ্ণু।এরপর জেসিন টিকে গোল করে ৩-১ করেন। প্রথমার্ধের শেষ দিকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বিষ্ণু। তাঁর হ্যাটট্রিকের সুবাদে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।


 প্রথমার্ধে চার গোল হলেও দ্বিতীয়ার্ধে  পঞ্চম গোলটি পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় লাল হলুদকে। । বিজয় মুর্মু দলের পঞ্চম গোলটি করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে জিতে মাঠে ছাড়ে লাল হলুদ।

 

এদিকে,   কলকাতা লিগের ম্যাচে জরুরি চিকিৎসা ব্যবস্থা ঠিক রয়েছে কিনা সেসব খতিয়ে দেখতে ইস্টবেঙ্গল মাঠে এলেন স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়। কথা  বলেন আইএফএ-র মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে।