ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। গোল করলেন দানি রামিরেজ, মহম্মদ রশিদ, বিপিন সিং, হার্দিক ভাট ও ডেভিড লালানসাংগা। টিই ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।এই ম্যাচ জিতে  কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

মোহনবাগানের বিরুদ্ধে সাউথ ইউনাইটেড কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও পারল না। গোটা ম্যাচে দাপট দেখা গিয়েছে লাল-হলুদ ফুটবলারদেরই। 

এদিকে কলকাতা লিগে ঘরের মাঠে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ভবানীপুর এসফি। সাহিল হরিজন ও রবি হাঁসদার দুরন্ত গোলে জয়ী ভবানীপুর।মোহন বাগান সিএফসি মাঠে, ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে সাহিল হরিজনের গোলে এগিয়ে যায় ভবানীপুর এফসি। ৮৬ মিনিটে বিভান জ্যোতি লস্করের গোলে খেলায় সমতা ফেরায় মোহন বাগান। কিন্তু ৮৮ মিনিটে রবি হাঁসদার দুর্দান্ত গোল শেষ পর্যন্ত ভবানীপুরকে জয় এনে দেয়।

 আগামী ৮ আগস্ট বারাসাত স্টেডিয়ামে হতে চলা কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কলকাতা পুলিশ ক্লাবের ম্যাচটির টিকিট পাওয়া যাবে বিনামূল্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে।