দলীপ ট্রফি (Duleep Trophy ) জয়ের দুয়ারে পূর্বাঞ্চল। বিরাট কোনও অঘটন না ঘটলে  ১৪ বছর পর আবার দলীপ জিততে চলেছে ইস্ট জোন(East Zone )। 
প্রথম ইনিংসে ৭০৮ রানের বিশাল স্কোর তোলে  পূর্বাঞ্চল। জবাবে  দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৬ রানে।  প্রথম ইনিংসে লিড পাওয়ায় ট্রফি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে পূর্বাঞ্চলের।

তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চলের স্কোর ছিল ৬ উইকেটে ২৪২।  চতুর্থ দিনের অধিনায়ক তিলক বর্মা এবং চামা মিলিন্দ লড়াই চালাতে থাকেন। দু’জনে বেশ কিছুটা সময় উইকেটে টিকে থাকেন। শেষ পর্যন্ত জুটি ভাঙেন শিখর মোহন। ৪৩ রানে মিলিন্দ আইট হতেই চাপ বাড়ে সাউথ জোনের। ৯৯ রানে তিলকও আউট হলেন। ত্রিপুরাণা বিজয় এবং মহম্মদ সিরাজ সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।মুকেশ কুমারের শিকার ৬২ রানে ৩ উইকেট। মহম্মদ শামি নেন ৪২ রানে ২ উইকেট। দু’টি করে উইকেট নেন কৌনাইন কুরেশি এবং শিখর মোহন।   ৩৭২ রানে এগিয়ে ছিল পূর্বাঞ্চল।


  দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষে  পূর্বাঞ্চলের স্কোর ৫ উইকেটে ২১২। বৈভব দ্বিতীয় ইনিংসে রান পেলেন না। ঈশান প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসেও ভালো খেললেন ঈশান। তবে ৮০ রানের মাথায় চালিয়ে খেলতে গিয়ে উইকেট দেন। ৫২ করেন মোহন।শেষ দিনে আরও কিছু রান তুলে ইনিংস ডিক্লেয়ার করতে পারে পূর্বাঞ্চল। কিন্তু সেই রান টপকে জেতা দক্ষিণাঞ্চলের পক্ষে কার্যত অসম্ভব।

 এদিকে রান না পেলেও মাঠে নজর কাড়ছেন বৈভব সূর্যবংশী। চতুর্থ দিনে ৯৯ রান করে আউট হন তিলক। ম্যাচের মাঝে তিলককে স্লেজিং করে বৈভব। কাছে গিয়ে খোঁচা দিয়ে কথা বলে। কী কথা বলেছে, জানা যায়নি। তবে অনেকে মনে করছে, এটা আসলে বৈভবের ‘জবাব’।