জল্পনাই সত্যি হল।   ইস্টবেঙ্গলের  ইনভেস্টর হিসাবে আর থাকবে না ইমামি। তবে পুরোপুরি বিচ্ছেদও হচ্ছে না।  ইস্টবেঙ্গলের ইনভেষ্টর হিসেবে ইমামির পথ চলা শেষ। এবার শুধুই স্পনন্সর হিসেবে থাকবে।  সরকারি ঘোষণা করে দিল ইমামি। 

ইমামি গ্রুপ ঘোষণা করেছে যে, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ইনভেস্টর হিসেবে তাদের ব্যবস্থাপনা ও বিনিয়োগের ভূমিকা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
এই পরিবর্তনের অংশ হিসেবে ইমামি তাদের হাতে থাকা সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ইনভেস্টর ও ম্যানেজমেন্ট অংশীদার হিসেবে ইমামির ভূমিকার সমাপ্তি ঘটল।
তবে ইস্টবেঙ্গল ইমামির সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। বিনিযোগকারী হিসাবে না থাকলেও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে স্পনসর হিসেবে তাদের সম্পর্ক অব্যাহত থাকবে। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্রীড়াক্ষেত্রের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে যাবে ইমামি।   ভারতীয় ফুটবলের উন্নতি ও বিকাশের প্রতি ইমামি গ্রুপের প্রতিশ্রুতি অটুট থাকবে। 

ইমামির সঙ্গে অংশীদারিত্বের সময়কালে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল সাফল্যে পেয়েছে। পুরুষ দল ২০২৬ সালে ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ২০২৪ সালে সুপার কাপ এবং ২০২৪ ও ২০২৫ সালে পরপর দু’বার কলকাতা লিগের খেতাব জয় করে।
মহিলা দল ২০২৩ সালে কন্যাশ্রী কাপের জয়ের পাশাপাশি ২০২৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের  শিরোপা জিতে ইস্টবেঙ্গলের নারী ফুটবলের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ট্রফি এনে দেয়। এরপর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মরশুমে পরপর দু’বার IWL জিতে ভারতীয় মহিলা ফুটবলে নিজেদের আধিপত্য আরও প্রতিষ্ঠা করে।
ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্কের জন্য ইমামি গ্রুপ গর্বিত। আগামী মরশুমগুলিতে ক্লাব, ক্লাবের ফুটবলার, কর্মকর্তা এবং অগণিত সমর্থকদের আরও সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইমামি গ্রুপ শুভেচ্ছা জানাচ্ছে।

ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচের সঙ্গে এক বছরের চুক্তি করল লাল-হলুদ। কিছুদিন আগেই নাচো মানসলভের চোট চিন্তা বাড়িয়েছিল ইস্টবেঙ্গল শিবিরের।ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ১৮ ও অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারটির।৩৪ বছর বয়সী দিয়েগো সেন্টার ব্যাক হিসাবেও খেলতে পারেন। ক্রোয়েশিয়ার সর্বোচ্চ লিগ, এইচএনএলের ক্লাব, এনকে রুদেস থেকে ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গলে এসেছেন তিনি। স্বদেশ ক্রোয়েশিয়া ছাড়াও চেক প্রজাতন্ত্র, সাইপ্রাস, পোল্যান্ড, হাঙ্গেরি, উত্তর ম্যাসেডোনিয়া, স্লোভেনিয়া ও রোমানিয়ার ক্লাব ফুটবলে খেলেছেন দিয়েগো।