ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারাল ইংল্যান্ড(England)। নরওয়েকে এগিয়ে দেন আন্দ্রেয়াস শেলডেরুপ। ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম৷ এরপর খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ইংল্যান্ডকে জেতান জুড।

এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন হালান্ড এবং হ্যারি কেন। দুই স্ট্রাইকারই দোল গোল পেলেন না। প্রথমে এগিয়ে গেল নরওয়ে। ৩৬ মিনিটের মাথায় বাঁ প্রান্ত ধরে উঠে দূরপাল্লার শটে আন্দ্রিস শেলডেরুপ যে গোলটি করলেন, তা এই বিশ্বকাপের সেরা গোলের লড়াইয়ে থাকবে। 

তবে নরওয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।  প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে গোলশোধ করেন জুড বেলিংহ্যাম। বাঁদিক থেকে উইঙ্গার অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন। এক টার্নে নরওয়ের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোরাল মাটি ঘেঁষা শটে গোল করেন বেলিংহাম।

দ্বিতীয়ার্ধে দাপট ছিল নরওয়ের। কিন্তু হালান্ড বোতলবন্দী থাকায় গো ল এল না। নরওয়ে গোল করলেও ভিএআরে সেই গোল বাতিল হল। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলার ফল ১-১। অতিরিক্ত সময়ের শুরুতেই জয়সূচক গোল এল বেলিংহামের পা থেকেই।বক্সের বাইরে থেকে রজার্সের জোরালো শট কোনও রকমে বাঁচান নাইলান্ড। কিন্তু বল গ্রিপ করতে পারেননি। কাছেই থাকা বেলিংহাম গোল করতে ভুল করেননি।

এরপর ডিফেন্সকে মজবুজ করে লিড ধরে রেখেই সেমনিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।