বিশ্বকাপ শুরুর বিতর্ক চরমে, এবার তদন্তের মুখে স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো! চলতি বিশ্বকাপে একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই ফিফা প্রেসিডেন্টের (FIFA president ) বিরুদ্ধেই তদন্ত চাইলেন ইউরোপীয় পার্লামেন্টের ৩৫ জন সদস্য।

চলতি বিশ্বকাপে রেফারিং থেকে লাল কার্ড ফেরানো একাধিক সিদ্ধান্ত নিয়ে  নিয়ে প্রশ্ন ও বিতর্ক দুই আছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্কের রসায়ন ভালোভাবে নিচ্ছেন না ইউরোপীয় পার্লামেন্টের সদ্যরা। মোট পঁয়ত্রিশ জন ইউরোপীয় পার্লামেন্টের  সদস্য যৌথ বিবৃতি পেশ করে বলেছেন, টুর্নামেন্ট চলাকালীন লালকার্ড তুলে দেওয়া লজ্জাজনক। পরিষ্কার দেখতে পেলাম, ট্রাম্প প্রশাসনের সামনে কীভাবে ঝুঁকে গেল ফিফা ও তাদের প্রেসিডেন্ট ইনফান্তিনো।” 

চুপ করে বসে থাকছেন না ইউরোপীয় পার্লামেন্টের  প্রতিবাদী সদস্যরা ,তারা সিদ্ধান্ত নিয়েছে  ফিফা এথিক্স কমিটির কাছে আবেদন জানানো হবে, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য। সদস্যদের স্পষ্ট  দুটো বিষয় জানতে চান।   প্রথমত হোয়াইট হাউস থেকে ফিফা প্রেসিডেন্টের কাছে বালোগানের লাল কার্ড বাতিল নিয়ে সত্যিই ফোন গিয়েছিল কিনা। দুই, লাল কার্ড তুলে দিয়ে বিশ্বকাপের আইন লঙ্ঘন করা হয়েছে কি না?

ইউরোপীয় পার্লামেন্টের  সদস্যরা জানিয়েছেন, খেলাধুলার সৌন্দর্য নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর নির্ভর করে। রাজনৈতিক চাপের কারণে কে খেলবেন আর কে খেলবেন না, তা নির্ধারিত হলে সেই ন্যায়সংগত পরিবেশ নষ্ট হয়ে যায়।