ক্রিকেটার জীবনে প্রত্যেকেই ছিলেন  ইমরান খানের প্রবল প্রতিপক্ষ।  কিন্তু বর্তমানে জেলবন্দি ইমরানের জন্য উদ্বেগ প্রকাশ করে ফের চিঠি লিখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। অ্যালন বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়ার মতো প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা রয়েছেন এই তালিকায় ।  

এমনিতে পাকিস্তানের রাজনৈতিক বা আইনি বিষয় নিয়ে তারা কোনও কথা বলছেন না , অজি প্রাক্তনীদের দাবি জেলবন্দি ইমরান শুধু সঠিক  চিকিৎসা পরিষেবাটুকু পান।৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। দুর্নীতির মামলায় তাঁর সাজা হওয়ার পর থেকেই দীর্ঘ বন্দিজীবন নিয়ে বিতর্ক চলছে।   বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, জেলের বন্দিদশায় ন্যূনতম মানবিক অধিকারটুকু যেন পান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, , ইমরানের বিরুদ্ধে চলা মামলা সম্পূর্ণই পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। সেখানে কোনও অবস্থান নিচ্ছেন না তাঁরা। মূল লক্ষ্য শুধুই মানবিকতা।  প্রাক্তন অধিনায়করা চাইছেন যেন অজি সরকার পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে ইমরানের চিকিৎসাটুকু নিশ্চিত করুক। 

 জেলবন্দি ইমরানের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। চোখের দৃষ্টিশক্তিও হারাচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ইমরানের যথাযত চিকিতসা হচ্ছে না। অস্ট্রেলিয়ান প্রাক্তনীদের পক্ষ থেকে চিঠিতে লেখা হয়েছে, ‘পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেভাবে তিনি ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন, দক্ষতা দেখিয়েছেন সেটা খেলার ইতিহাসে চিরন্তন ছাপ রেখে গিয়েছে। একইসঙ্গে ক্যানসার হাসপাতাল গড়ে পাকিস্তানি আমজনতার উন্নতি করেছেন তিনি। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা সকলে সম্মান করি।অস্ট্রেলীয়রা তাঁকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন-একজন ক্রিকেটার হিসেবে, যাঁর দক্ষতা ও নেতৃত্ব আমাদের প্রিয় এই খেলার ওপর এক গভীর ও স্থায়ী ছাপ ফেলেছে ; এবং এমন এক ব্যক্তি হিসেবে, যিনি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করেছেন।”

উল্লেখ্য, পাক ক্রিকেটাররাও সাম্প্রতিক অতীতে ইমরানকে নিয়ে সরব হয়েছেন। জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আর বর্তমান সরকারের মধ্যে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলা অসম্ভব ব্যাপার নয়। মইন খান এবং রামিজ রাজাও পরে একই কথা বলেন। বর্তমান আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে সর্বপ্রথম সরব হন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনি সাফ বলে দেন, ইমরান বরেণ্য চরিত্র। মানবিকতা তাঁর প্রাপ্য।