দলকে বিশ্বকাপ জিতিয়ে স্পেনের নতুন নায়ক ফেরান টোরেস(Ferran Torres )। রবিবার রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। ফেরান তোরেসের সেই গোলই স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতাল স্পেনকে। জাভি-ইনিয়েস্তা-নাদাল-আলকারাজ, স্পেনে ক্রীড়া আইকনের অভাব নেই। এবার সেই তালিকায় নাম লেখালেন টোরেসও(Ferran Torres )। তবে তাঁর সঙ্গে জড়িয়ে কলকাতা কানেকশনও।

টোরেসের এটাই প্রথম বিশ্বকাপ ফাইনাল নয়, এর আগেও খেলেছেন গোলও করেছেন কিন্তু স্বপ্নভঙ্গের যন্ত্রনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। টোরেসের ফুটবল কেরিয়ারে উল্লেখযোগ্য মাইলস্টোন কলকাতাও।

২৬ বছর বয়সি টোরেস বর্তমানে খেলেন বার্সেলোনায়। তবে তাঁর উত্থান হয় ভ্যালেন্সিয়া থেকে। ছোটবেলা থেকে ভ্যালেন্সিয়ার অ্যাকাডেমিতে খেলতেন। সেখান থেকেই স্পেনের বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ করে নেন। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেও তিনি জায়গা পান স্পেনের জাতীয় দলে। বিশ্বকাপ খেলতে চলে আসেন ভারতে।

২০১৭-র অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে স্পেন ফাইনালে উঠেছিল। যুবভারতীতে ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-৫-এ হেরে যায় তারা। গোল করেছিলেন টোরেস, দলকে জেতাতে পারেননি। কলকাতায় স্বপ্নপূরণ না হলেও নিউ ইয়র্কে হল।

ফাইনালে সুপার সাব হয়ে গোল করে টোরেস বলেন, শেষ পর্যন্ত এই গোলটা শুধু আমার নয়, স্পেনের ৪৭ মিলিয়ন মানুষের। ভাগ্যে লেখা ছিল, তাই এই বিশ্বকাপ আমাদেরই জেতার কথা। এই বিশ্বকাপে আমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে, তাই হয়। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। ঈশ্বর সেই মানুষকেই প্রাপ্য জিনিস দেন, যে তার যোগ্য।’